কৃষকের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করলেন- প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

আপলোড সময় : ১০-০৭-২০২৬ ১০:৪১:৪২ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০৭-২০২৬ ১০:৪১:৪২ অপরাহ্ন
 

তৌহিদুল ইসলাম সরকার- নিজস্ব প্রতিবেদক,
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় শসা চাষিদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যায় উপজেলার কালিয়াপাড়া বাজারে এ আয়োজন করা হয়।
 
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এবং ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সংসদ সদস্য ইয়াসের খান চৌধুরী। এ সময় তিনি কৃষকদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা শোনেন।
 
আলোচনায় শসা চাষিরা উৎপাদন খরচ বৃদ্ধি, ফসলের ন্যায্যমূল্য, বাজারজাতকরণে প্রতিবন্ধকতা, সংরক্ষণ সুবিধার অভাব এবং কৃষি খাতের নানা চ্যালেঞ্জের বিষয় তুলে ধরেন। তারা কৃষিপণ্যের সুষ্ঠু বিপণন ও কৃষকবান্ধব উদ্যোগ গ্রহণের দাবি জানান।
 
প্রধান অতিথি কৃষকদের বক্তব্য মনোযোগসহকারে শোনেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বাস্তবসম্মত সমাধানের উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন। তিনি কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকের স্বার্থ রক্ষায় সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।
 
অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, কৃষক প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা কৃষি খাতের উন্নয়ন ও কৃষকের জীবনমান উন্নয়নে এ ধরনের মতবিনিময় সভার গুরুত্ব তুলে ধরেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত সভায় কৃষি ও কৃষকের কল্যাণে ভবিষ্যতে আরও কার্যকর উদ্যোগ গ্রহণের প্রত্যাশা ব্যক্ত করা হয়।

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]