ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযান: ৪৮ কেজি ভারতীয় গাঁজা ও ৩৫ বোতল এসকাফ সিরাপ জব্দ

আপলোড সময় : ১০-০৭-২০২৬ ০৮:১৩:১৫ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০৭-২০২৬ ০৮:১৩:১৫ অপরাহ্ন

 

 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ৪৮ কেজি ভারতীয় গাঁজা ও ৩৫ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ করেছে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবির)-সদস্যরা। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক বহনকারী চোরাকারবারিরা বস্তা ফেলে অন্ধকারের সুযোগে পালিয়ে যায়।

বিজিবি সূত্র জানায়, শুক্রবার (১০ জুলাই) রাতে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর অধীন সিংগারবিল বিওপির একটি বিশেষ টহলদল ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার নলগড়িয়া সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে।

গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ২০১৭/২-এস থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থান নিয়ে টহলদল নজরদারি চালায়। এ সময় ভারত থেকে কয়েকজন ব্যক্তি চটের বস্তা কাঁধে নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করেন। ধাওয়া খেয়ে চোরাকারবারিরা বহন করা বস্তাগুলো ফেলে দ্রুত পালিয়ে যায়।

পরে ঘটনাস্থলে পড়ে থাকা বস্তাগুলো তল্লাশি করে কসটেপ দিয়ে বিশেষ কৌশলে মোড়ানো অবস্থায় ৪৮ কেজি ভারতীয় গাঁজা এবং ৩৫ বোতল ভারতীয় এসকাফ সিরাপ উদ্ধার ও জব্দ করা হয়।

বিজিবি জানায়, জব্দ করা মাদকদ্রব্যের বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে অবহিত করা হয়েছে। জনসম্মুখে ধ্বংসের লক্ষ্যে মাদকদ্রব্যগুলো ব্যাটালিয়ন সদর দপ্তরে সংরক্ষণের প্রয়োজনীয় প্রক্রিয়া চলছে। সীমান্তকে নিরাপদ, চোরাচালা ও মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান বিজিবি ।

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]