কেন্দুয়ায় লোকজ সাহিত্য আসরের আয়োজনে স্বরচিত কবিতা আবৃত্তি ও সাহিত্য আড্ডা

আপলোড সময় : ১০-০৭-২০২৬ ০৬:০৭:৩৫ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০৭-২০২৬ ০৬:১০:৩৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার:

সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যের চর্চাকে এগিয়ে নিতে নেত্রকোণার কেন্দুয়ায় অনুষ্ঠিত হয়েছে স্বরচিত কবিতা আবৃত্তি ও সাহিত্য আড্ডা। “সাহিত্য সংস্কৃতি ঐতিহ্যের সন্ধানে, আমরা মিশি প্রাণে প্রাণে”-এই স্লোগানকে সামনে রেখে শুক্রবার (১০ জুলাই) বিকেল ৩টায় কেন্দুয়া লোকজ সাহিত্য আসরের উদ্যোগে কেন্দুয়া প্রেসক্লাব ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কেন্দুয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমি, বিরিশিরি, দুর্গাপুরের পরিচালক পরাগ রিছিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নুরুল হক ভূঁইয়া। সাংবাদিক ও কবি কোহিনূর আলম (ভূগোল রহমান)-এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও গীতিকবি আব্দুল হাই সেলিম। অনুষ্ঠানে স্বরচিত কবিতা আবৃত্তি করেন কেন্দুয়া ও কেন্দুয়ার বাইরের আলোচিত অনেক কবি।

তাঁদের কবিতা আবৃত্তিতে সাহিত্যপ্রেমীদের মাঝে সৃষ্টি হয় প্রাণবন্ত পরিবেশ। এ ছাড়া প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোণা সাহিত্য সমাজের সহ-সভাপতি কবি এনামূল হক পলাশ এবং কবি মোমেন এইচ।


বক্তারা বলেন, লোকজ সাহিত্য ও সংস্কৃতির চর্চা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সাহিত্যপ্রেমী, কবি ও সংস্কৃতিকর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]