ইয়াসের খান চৌধুরীর নির্দেশে সুন্দাইল সড়ক সংস্কার শুরু

আপলোড সময় : ১০-০৭-২০২৬ ০৫:৪১:৩২ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০৭-২০২৬ ০৫:৪১:৩২ অপরাহ্ন
 


তৌহিদুল ইসলাম সরকার- নিজস্ব প্রতিবেদক,
নান্দাইল উপজেলার গাংগাইল ইউনিয়নের সুন্দাইল এলাকায় দীর্ঘদিন ধরে চলমান সড়ক সমস্যার সমাধানে সংস্কার কাজ শুরু করেছে উপজেলা প্রকৌশল বিভাগ। শুক্রবার সকাল থেকে সংশ্লিষ্ট বিভাগের তত্ত্বাবধানে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

 
স্থানীয়দের অভিযোগ ছিল, সড়কের বেহাল অবস্থার কারণে প্রতিদিনই যাত্রী, শিক্ষার্থী ও সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছিল। বিষয়টি সংশ্লিষ্ট মহলের নজরে এলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হয়।

 
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর নির্দেশনার পরপরই উপজেলা প্রকৌশল বিভাগ সংস্কার কাজে হাত দেয়। কাজ শুরু হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও সন্তোষের পরিবেশ সৃষ্টি হয়েছে।
 
 
স্থানীয় বাসিন্দারা আশা প্রকাশ করেছেন, দ্রুত সময়ের মধ্যে সংস্কার কাজ সম্পন্ন হলে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে এবং দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে। এ উদ্যোগের জন্য তারা প্রতিমন্ত্রী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]