ব্রাহ্মণপাড়ায় অটোরিকশা উল্টে চালকের মৃত্যু

আপলোড সময় : ১০-০৭-২০২৬ ০৪:০০:২৩ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০৭-২০২৬ ০৪:০৩:১৭ অপরাহ্ন
মোঃ অপু খান চৌধুরী।।



কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় একটি যাত্রীবাহী অটোরিকশা উল্টে মো. রমজান (২০) নামের এক তরুণ চালকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার আসাদনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রমজান উপজেলার সাহেবাবাদ উত্তর পাড়া গ্রামের আবদুল জলিল মিয়ার ছেলে। স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, বুধবার দুপুরে রমজান অটোরিকশা নিয়ে কংশনগর বাজারের গোমতী ব্রিজ পার হয়ে আসাদনগর এলাকার দিকে যাচ্ছিলেন। পথে আসাদনগর এলাকায় পৌঁছালে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়।


এতে চালক রমজান ও অটোরিকশায় থাকা যাত্রীরা গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত তাঁদের উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক চালক রমজানকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার খবর পেয়ে স্বজনেরা হাসপাতাল থেকে তাঁর লাশ বাড়িতে নিয়ে আসেন। রমজানের এই অকাল মৃত্যুতে তাঁর পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


এ বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, অটোরিকশা উল্টে তরুণের মৃত্যুর বিষয়টি এখন পর্যন্ত থানায় কেউ জানায়নি। খোঁজখবর নিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]