কিশোরগঞ্জের ভৈরব থানা এলাকায় আলোচিত মনির মিয়া হত্যা মামলার প্রধান আসামি মো: মতিবুর রহমান @ মতিউর রহমান (৫৫)’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০

আপলোড সময় : ১০-০৭-২০২৬ ১২:০৪:২২ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০৭-২০২৬ ১২:০৮:০৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক


কিশোরগঞ্জের ভৈরব থানা এলাকায় আলোচিত মনির মিয়া হত্যা মামলার প্রধান আসামি মো: মতিবুর রহমান মতিউর রহমান (৫৫)’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করে আসছে| র‌্যাবের সৃষ্টিকাল থেকে অদ্যবধি হত্যা মামলার আসামি, মাদক ব্যবসায়ী, অস্ত্রধারী সন্ত্রাসী, অপহরণকারী, ছিনতাইকারী, চাঁদাবাজ ও প্রতারকচক্র গ্রেফতারে সদা তৎপর রয়েছে| স্পর্শকাতর ঘটনা এবং অস্ত্র মামলার সাথে জড়িত আসামিদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে এসেছে| কিশোরগঞ্জ জেলার ˆভরব থানাধীন জগমোহনপুর এলাকায় আসামি মতিউর রহমানের সঙ্গে জমি-জমা সংক্রান্ত বিষয়ে ভিকটিম মনির মিয়াদের পরিবারের দীর্ঘদিনের বিরোধ চলমান ছিল| গত ২২/০৫/২০২৬ তারিখ দুপুর আনুমানিক ১২:০০ ঘটিকায় উক্ত জমি-জমা সংক্রান্ত বিরোধ পারিবারিকভাবে আপোষ-মীমাংসার উদ্দেশ্যে উভয় পক্ষ একত্রিত হয়| এ সময় বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়|


একপর্যায়ে আসামি মতিউর রহমান একটি লাঠি দিয়ে ভিকটিম মনির মিয়ার পিতাকে আঘাত করার চেষ্টা করলে, ভিকটিম মনির মিয়া তাঁর পিতাকে রক্ষা করতে এগিয়ে আসেন| তখন আসামি মতিউর রহমানসহ অন্যান্য আসামিরা ভিকটিম মনির মিয়াকে এলোপাতাড়িভাবে মারধর করে গুরুতর আহত করে| পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় ভিকটিম মনির মিয়াকে চিকিৎসার জন্য ˆভরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন| উক্ত ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানায় একটি এজাহার দায়ের করলে ভৈরব থানার মামলা নং- ৩৯, তারিখ- ২৩/০৫/২০২৬ খ্রি:, ধারা- ১৮৬০ সালের পেনাল কোড -এর ৩০২ রুজু হয়|

মামলাটির তদন্তকারী কর্মকর্তা কর্তৃক প্রেরিত অধিযাচন পত্রের ভিত্তিতে আসামিদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-১০ গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে| ৪| এরই ধারাবাহিকতায় র‌্যাব-১০, সদর কোম্পানি একটি চৌকস আভিযানিক দল উক্ত গোয়েন্দা নজরদারি এবং তথ্য প্রযুক্তির সহায়তায় ডিএমপি, ঢাকার বংশাল থানাধীন কাপ্তান বাজার এলাকায় গতকাল ০৮/০৭/২০২৬ তারিখ রাত অনুমান ২০.০০ ঘটিকায় হত্যার ঘটনার সাথে জড়িত প্রধান আসামি মো: মতিবুর রহমান @ মতিউর রহমান (৫৫), পিতা- মৃত সফির উদ্দন, সাং- জগমোহনপুর, থানা- ˆভরব, জেলা- কিশোরগঞ্জ’কে গ্রেফতার করতে সক্ষম হয়| গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ কার্যক্রম প্রক্রিয়াধীন| র‌্যাব-১০ এই ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আসছে| আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে র‌্যাব সর্বদা দৃঢ় প্রতিজ্ঞ| তপন সরকার সিনিঃ সহকারী পুলিশ সুপার সহকারী পরিচালক (মিডিয়া) র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০ অধিনায়কের পক্ষে

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]