কুষ্টিয়া জেলা কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু

আপলোড সময় : ১০-০৭-২০২৬ ১০:১৭:১৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ১০-০৭-২০২৬ ১০:১৯:৩৫ পূর্বাহ্ন
রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :


কুষ্টিয়া জেলা কারাগারে আরিফুল ইসলাম (২৮) নামের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। বুধবার (৮ জুলাই) এ বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া জেল সুপার শরিফুল আলম। এর আগে মঙ্গলবার (৭ জুলাই) রাত ৮টার দিকে তিনি মারা যান। মৃত আরিফুল ইসলাম কুষ্টিয়ার কুষ্টিয়ার খোকসা উপজেলার শোমসপুর ইউনিয়নের রাজীনাথপুর গ্রামের আব্দুল করিমের ছেলে। তিনি একটি ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে ২০১৯ সাল থেকে কুষ্টিয়া জেলা কারাগারে বন্দী ছিলেন।

কুষ্টিয়া জেলা কারাগারের জেল সুপার শরিফুল আলম জানান, মঙ্গলবার রাতে কারাগারের ভেতরে আরিফুল হঠাৎ হৃদযন্ত্রে ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়েন তাৎক্ষণিকভাবে তাঁকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ইকবাল হাসান জানান, ‘হাসপাতালে আনার আগেই ওই কয়েদির মৃত্যু হয়েছে।’

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]