মোঃ মাহাবুল্লাহ হাসান বিশেষ প্রতিনিধি
রওশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল (ইউনানী) এর ব্যাচেলর অফ ইউনানী মেডিসিন এন্ড সার্জারি ( বিইউএমএস)– ৯ম ব্যাচ এর নবীনবরণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠান ২০২৬ ইং অনুষ্ঠিত হয়েছে। উপমহাদেশের শ্রেষ্ঠ ইউনানী চিকিৎসা বিজ্ঞানী, বাংলাদেশ এর ইউনানী ও আয়ুর্বেদিক চিকিৎসা ও শিক্ষার অবিসংবাদিত অগ্রনায়ক ড. হাকীম মোঃ ইউছুফ হারুন ভূঁইয়া কর্তৃক প্রতিষ্ঠিত এবং Rawshan Jahan Eastern Medical College & Hospital-RJEMCH এর সাবেক অধ্যক্ষ বর্তমানে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াকফ) বাংলাদেশ এর মাননীয় এএমডি অধ্যাপক কামরুন নাহার পলিন এর সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত হয়ে যাচ্ছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত সিভিল সার্জন, লক্ষ্মীপুর জেলা। ডা. মোহাম্মদ আবু হাসান শাহীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক, মানবসম্পদ ও উন্নয়ন (ভারপ্রাপ্ত) হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াকফ) বাংলাদেশ, মিজানুর রহমান । আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনানী মেডিসিন বিভাগ হামদর্দ ইউনিভার্সিটি বাংলাদেশ বিভাগীয় প্রধান ,ডা. মোঃ খাইরুল আলম, পিএইচডি। এবং আরো উপস্থিত ছিলেন কলেজের বর্তমান অধ্যক্ষ ডাঃ মোঃ সাইফুল ইসলাম , উপাধ্যক্ষ ডাঃ মোঃ মাহমুদুল হাসান ভূঁইয়া সহ সকল শিক্ষক শিক্ষিকা বিইউএমএস ও ডিইউএমএস এর ছাত্র-ছাত্রী এবং অভিভাবক বিন্দুগণ। এছাড়াও উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলার বিভিন্ন কলেজ স্কুল মাদ্রাসা এর সম্মানিত শিক্ষকগণ। অনুষ্ঠানের শুরুতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের বিইউএমএস কোর্সের নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। প্রথম পর্বে অতিথিবৃন্দ ইউনানী চিকিৎসা শিক্ষা, নৈতিকতা, পেশাগত দায়িত্ব ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তাঁদের বক্তব্যে নবীন শিক্ষার্থীরা অনুপ্রাণিত ও উজ্জীবিত হয়।
দ্বিতীয় পর্বে কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। গান, কবিতা আবৃত্তি ও বিভিন্ন পরিবেশনায় অনুষ্ঠানের পরিবেশ প্রাণবন্ত হয়ে ওঠে। সার্বিকভাবে নবীনবরণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠানটি নতুন শিক্ষার্থীদের জন্য এক স্মরণীয় ও আনন্দঘন অভিজ্ঞতায় পরিণত হয় এবং তাদের শিক্ষা জীবনের নতুন অধ্যায়ের শুভ সূচনা হিসেবে বিশেষ গুরুত্ব বহন করে।
উক্ত মেডিকেল কলেজটি লক্ষ্মীপুর জেলার একমাত্র বেসরকারি ইউনানী মেডিকেল কলেজ হিসেবে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে।