নিজস্ব প্রতিবেদক:
রংপুরের পীরগঞ্জে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৪১টি নিবন্ধনবিহীন মোবাইল সিম জব্দ করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে পীরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার পীরগঞ্জ থানার এসআই মো. ইমরান হোসেনের নেতৃত্বে একটি দল পীরগঞ্জ বাসস্ট্যান্ড ওভারপাস সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে উপজেলার একবারপুর পূর্বপাড়া গ্রামের মো. আতিকুর রহমান (২৪) নামে এক যুবককে আটক করা হয়।
পুলিশের দাবি, আটক ব্যক্তির কাছ থেকে উদ্ধার হওয়া ৪১টি ‘ঘোস্ট’ সিম অনলাইন ক্যাসিনো ও জুয়া কার্যক্রম পরিচালনায় ব্যবহৃত হচ্ছিল। এ ঘটনায় থানায় দায়ের করা মামলায় আরও চারজনকে আসামি করা হয়েছে। তবে তারা বর্তমানে পলাতক রয়েছেন।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক জানান, পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।