বানারীপাড়ার সড়কগুলো চলাচলের উপযোগী করে প্রশংসিত বিএনপি'র সম্পাদক রিয়াজ মৃধা 

আপলোড সময় : ০৯-০৭-২০২৬ ০৯:১২:২৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০৭-২০২৬ ০৯:১৪:৩৪ অপরাহ্ন
আলী আজিম, বানারীপাড়া:


বানারীপাড়ার জনগুরুত্বপূর্ন সড়কগুলো চলাচলের উপযোগী করলেন উপজেলা  বিএনপি'র সাধারন সম্পাদক রিয়াজ আহমেদ মৃধা। বিগত ৫ই আগষ্টের পূর্বে বরাদ্ধ আসলেও ওই সময়ের মেয়র বিভিন্ন তালবাহানা করে বানারীপাড়া পৌরসভার জনগুরুত্বপূর্ন সড়কগুলো কাজ না করে বরাদ্ধ ফেরত পাঠিয়ে দেন যার ফলে সড়কগুলো একেবারে চলাচলের অনুপযোগী হয়ে ওঠে ও সড়কগুলো চলে যায় খানাখন্দের দখলে।


তারই ধারাবাহিকতায় চলে অন্তর্বর্তী সরকারের সময়। এরপরে বিএনপি সরকার বিজয়ী হলে বরিশাল ২ আসনের বানারীপাড়া ও উজিরপুরে বিজয়ী হয় সারফুদ্দিন আহমেদ সান্টু তারই নির্দেশনায় ও তার ব্যক্তিগত সহযোগীতায় বানারীপাড়া উপজেলা বিএনপি ও তার অংঙ্গসংগঠনের নেতাকর্মীরা সড়কগুলো সংস্কারে মাঠে কাজ শুরু করেন। তারই ধারাবাহিকতায় বুধবার উপজেলা বিএনপি'র সাধারন সম্পাদক রিয়াজ আহমেদ মৃধা জনগুরুত্বপূর্ন সড়কগুলো চলাচলের উপযোগী করে তোলেন সরকারি কোন রকমের সহযোগীতা ছারা।


এতে জনমনে কিছুটা হলেও স্বস্তি ফিরে এসেছে কারন পানিতে ডুবে থাকা সড়কগুলোতে গর্ত থাকায় প্রায় সময়ই ঘটত দূর্ঘটনা। তাই রাস্তাগুলো চলাচলের উপযোগী করায় সাধারন মানুষ সাধুবাদ জানিয়েছেন। আলী আজিম,বানারীপাড়া

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]