ফুলবাড়ীতে বজ্রপাতে ছেলের মৃত্যু, বাবা গুরুতর আহত

আপলোড সময় : ০৯-০৭-২০২৬ ০৪:৩৪:১৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০৭-২০২৬ ০৪:৩৮:৩১ অপরাহ্ন
মো. হারুন-উর-রশীদ, ফুলবাড়ী (দিনাজপুর) থেকে:


দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বেতডিঘী ইউনিয়নের ভাটপাইল (নয়াপাড়া) নন্দী গ্রামে বজ্রপাতে গোলাম হোসেন (২৮) এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার বাবা গুরুতর আহত হয়েছেন। বুধবার (৮ জুলাই) জমিতে কৃষিকাজ করার সময় হঠাৎ বজ্রপাত হলে মোখলেছার রহমান ও তার ছেলে গোলাম হোসেন (২৮) বজ্রপাতের স্বকিার হন।

এসময় ঘটনাস্থলে ছেলে গোলাম হোসেন আহত নিহত হন। বাবা মোখলেছার রহমান গুরুত্বর আহত হলে উন্নত চিকিৎসার জন্য তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।


এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্য ও স্থানীয়রা এ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]