ঠাকুরগাঁও ও কুড়িগ্রামে র‌্যাবের পৃথক অভিযানে ৩৪ কেজি গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপলোড সময় : ০৯-০৭-২০২৬ ০২:৪৬:১২ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০৭-২০২৬ ০২:৪৮:৩২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক


ঠাকুরগাঁও ও কুড়িগ্রামে র‌্যাবের পৃথক অভিযানে ৩৪ কেজি গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ী গ্রেফতার 'বাংলাদেশ আমার অহংকার'-এই মূলমন্ত্রকে ধারণ করে এলিট ফোর্স র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে আসছে। র‌্যাব-১৩, রংপুর এর দায়িত্বপূর্ণ এলাকা মাদকমুক্ত করতে র‍্যাবের প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। র‍্যাব-১৩ এর পৃথক দুইটি অভিযানে ঠাকুরগাঁও জেলার ভূল্লী থানা এলাকা থেকে ০৬ কেজি গাঁজাসহ একজন এবং কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানা এলাকা থেকে ২৮ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। ০৮ জুলাই, ২০২৬ তারিখ রাত ১১.৩০ ঘটিকায় ঠাকুরগাঁও জেলার ভূল্লী থানাধীন বড়গাঁও ইউনিয়নের জালালী গ্রামে র‌্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর ক্যাম্পের সদস্যরা একটি অভিযান পরিচালনা করে।


অভিযানকালে জালালী গ্রামের মোঃ আজিজুল হক দুলাল (৫২), পিতা- মৃত আফাজ উদ্দিনের বসতবাড়ীতে তল্লাশীকালে তার বসতঘরের খাটের নিচে কাধে ঝোলানো একটি ব্যাগের মধ্যে তিনটি পোটলায় রক্ষিত অবৈধ মাদকদ্রব্য ০৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোঃ আজিজুল হক দুলাল (৫২), পিতা- মৃত আফাজ উদ্দিন, মাতা- আজিজা খাতুন, সাং- জালালী, থানা- ভূল্লী, জেলা- ঠাকুরগাঁও'কে গ্রেফতার করতে সক্ষম হয়। পৃথক অন্য একটি অভিযানে সিপিএসসি, র‌্যাব-১৩, রংপুরের একটি আভিযানিক দল ০৯ জুলাই, ২০২৬ তারিখ ভোর ০৫.১০ ঘটিকার সময় কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানাধীন নাওডাঙ্গা ইউনিয়ন এর বালাতারী গ্রামে অভিযান পরিচালনা করে ধৃত আসামি মোঃ মমিনুল হক (৪০) এর বসত বাড়ির রান্নাঘরের ভেতর থেকে ২৮ কেজি গাঁজা জব্দসহ মাদক ব্যবসায়ী ১। মোঃ মমিনুল হক (৪০), পিতা- মৃত- নূরুল হক ও ২। আলমা ওয়াকাদি @ পাপিয়া বেগম (৩৮), পিতা- রায়হান গাজী, স্বামী- আব্দুল জলিল, মাতা- মোছাঃ দোলেনা বেগম, উভয় সাং- বালাতারী, থানা- ফুলবাড়ী, জেলা- কুড়িগ্রাম'দ্বয়কে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিকভাবে জানা যায় যে, ধৃত আসামিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা ঠাকুরগাঁও ও কুড়িগ্রাম থেকে মাদক সংগ্রহ করে রংপুর বিভাগসহ দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করে থাকে।


উক্ত ঘটনায় র‌্যাব বাদী হয়ে ধৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানাসমূহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিদের জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে র‌্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে। ...মূলকপি স্বাক্ষরিত... বিপ্লব কুমার গোস্বামী অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]