বিজয়নগরে ৪২২টি ভারতীয় শাড়ি জব্দ করেছে ২৫ বিজিবি

আপলোড সময় : ০৮-০৭-২০২৬ ০৩:৫২:৪৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০৭-২০২৬ ০৩:৫৪:৩৬ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি


ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে বরফের নিচে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ৪২২টি ভারতীয় শাড়ি জব্দ করেছে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)। জব্দকৃত শাড়িগুলোর আনুমানিক বাজার মূল্য ৫৩ লাখ ৬৮ হাজার টাকা। বুধবার (৮ জুলাই) সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ইসলামপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বিজিবি সূত্র জানায়, সীমান্ত পিলার ২০০১/এমপি থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সিলেট থেকে কুমিল্লাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় বাসটির লাগেজ বক্সে ড্রামের ওপর বরফের নিচে অভিনব উপায়ে লুকিয়ে রাখা ৪২২টি ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়। সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) জানিয়েছে, জব্দকৃত শাড়িগুলো আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


বিজিবি আরও জানায়, মহাপরিচালকের নির্দেশনা—“বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক”—এই মূলমন্ত্রকে সামনে রেখে সীমান্ত দিয়ে মাদক ও সব ধরনের চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]