রাজধানীর চকবাজার এলাকায় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত কর্তৃক পলিথিনের কারখানায় অভিযান পরিচালনা করে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়

আপলোড সময় : ০৮-০৭-২০২৬ ০১:৪৮:০৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০৭-২০২৬ ০১:৫০:১৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক


রাজধানীর চকবাজার এলাকায় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত কর্তৃক পলিথিনের কারখানায় অভিযান পরিচালনা করে ৩০ হাজার টাকা জরিমানা করা হয় র‌্যাব প্রতিষ্ঠার পর থেকেই দেশের আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি বিভিন্ন সামাজিক অপরাধ দমন ও প্রতিরোধে কাজ করে যাচ্ছে| মাদক, জালিয়াতি, ভেজাল, নকল ঔষধ নির্মূল এবং নিষিদ্ধ পলিথিনের ক্ষেত্রে র‌্যাবের সক্রিয় অভিযান সর্বমহলে প্রশংসিত হয়েছে|



এরই ধারাবাহিকতায় অদ্য ০৭/০৭/২০২৬ তারিখ অনুমান সকাল ১১.০০ ঘটিকা হতে ১৩.০০ ঘটিকা পর্যন্ত জনাব মো: আবু হাসান, নির্বাহী ম্যাজিস্ট্রেট, র‌্যাব সদর দপ্তর এবং পরিবেশ অধিদপ্তর এর নেতৃত্বে ও র‌্যাব-১০, সিপিএসসি, লালাবাগ ক্যাম্পের এর সহযোগিতায় ডিএমপি, ঢাকার কোতোয়ালি থানাধীন বাবুবাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়| উক্ত অভিযানে ডিএমপি, ঢাকার চকবাজার থানাধীন পোস্তা এলাকায় একটি পলিথিনের কারখানায় অভিযান পরিচালনা করে কারখানার মালিক মো: জুয়েল রানা’কে ৩০,০০০/- (ত্রিশ হাজার টাকা) জরিমানা করা হয় এবং একটি প্লাস্টিক কারখানার মালিক’কে মৌখিকভাবে সতর্ক করা হয়|


এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে| জন¯^ার্থে ভেজাল ও নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে র‌্যাবের জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে| *তপন সরকার* *সিনি. সহকারী পুলিশ সুপার* সহকারী পরিচালক (মিডিয়া) র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০ অধিনায়কের পক্ষে

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]