ফুলবাড়ীতে স্বামীর খুন্তির আঘাতে স্ত্রী নিহত, অভিযুক্ত স্বামী আটক।

আপলোড সময় : ০৮-০৭-২০২৬ ১১:৩৫:৫৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৮-০৭-২০২৬ ১১:৩৭:৫৩ পূর্বাহ্ন
মো. হারুন-উর-রশীদ,ফুলবাড়ী (দিনাজপুর) থেকে :


দিনাজপুরের ফুলবাড়ী পৌর এলাকার স্বজনপুকুর গ্রামে স্বামীর খুন্তির আঘাতে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত স্বামী মানিককে আটক করেছে পুলিশ। আজ (৭ জুলাই) মঙ্গলবার রাত সাড়ে তিন টায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।


স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধের জেরে স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে মানিক খুন্তি দিয়ে তার স্ত্রী কুলসুমাকে আঘাত করেন। এতে তিনি ঘটনাস্থলে নিতহ হন। পরে স্থানীয়রা তাকে আটক করে ফুলবাড়ী থানা পুলিশের হাতে হস্তান্তর করেন। পরে ফুলবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং অভিযুক্ত স্বামী মানিককে আটক করে।


অভিযুক্ত মানিক একজন মাংস বিক্রেতা। অভিযুক্ত মানিক ও নিহক কুলসুমার তিনজন পুত্র সান্তান রায়েছে। ফুলবাড়ী থানার এস আই আশিক বলেন, ঘটনার বিষয়ে তদন্ত চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]