খেলতে গিয়ে নিখোঁজ ২ শিশু শিক্ষার্থীর লাশ মিললো রাতে নালার পানিতে

আপলোড সময় : ০৮-০৭-২০২৬ ১১:১৭:৩৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৮-০৭-২০২৬ ১১:২০:৩৬ পূর্বাহ্ন
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-


কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলায় নালার পানি থেকে দুই শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার (৫ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ও ভাঙ্গামোড় ইউনিয়নের মধ্যবর্তী এলাকার একটি নালা থেকে তাদের লাশ দুটি উদ্ধার করেন স্থানীয়রা। নিহতরা হলো- কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের রাবাইতারী গ্রামের মোঃ নূর হোসেনের মেয়ে মোছাঃ লুসি খাতুন (৯) ও কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের নওদাবাস গ্রামের মোঃ আনিছুর রহমানের মেয়ে মোঃ আরশি আক্তার (৮)। তারা আপন চাচাতো বোন বলে জানা গেছে।


লুসি ও আরশি দুই জনই রাবাইতারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। রবিবার স্কুল থেকে ফিরে বিকালে খেলার উদ্দেশে বের হয়। এরপর থেকে তারা নিখোঁজ ছিল। রাতে পার্শ্ববর্তী একটি নালার পানিতে তাদের লাশ ভেসে ওঠে। নিহত দুই শিশুর চাচি মোছাঃ হাসিনা বেগম জানান, রবিবার স্কুল ছুটি শেষে বাড়ি ফিরে বিকালে একসঙ্গে খেলতে বের হয় লুসি ও আরশি। সন্ধ্যা হলেও তারা বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘ সময় অনুসন্ধানের পরও তাদের কোনও সন্ধান মেলেনি। পরে রাত সাড় ৮টার দিকে স্থানীয়রা বাড়ির পাশের একটি নালায় দুই শিশুর লাশ ভাসতে দেখে পরিবারের সদস্যদের খবর দেয়। পরে স্থানীয়দের সহায়তায় সেখান থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। খবর পেয়ে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহসান মিন্টু ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

সুরতহাল প্রতিবেদন শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ। ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহমুদ হাসান নাইম এ তথ্য নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খেলতে গিয়ে অসাবধানতাবশত নালার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]