কুড়িগ্রামে ৭৫ হাজার টাকার জাল নোটসহ আটক ১

আপলোড সময় : ০৮-০৭-২০২৬ ০২:০৯:২৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৮-০৭-২০২৬ ০২:১২:১৪ পূর্বাহ্ন
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-

কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলায় জাল টাকার নোটসহ একজনকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার (৭জুলাই) সকালে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ভুরুঙ্গামারী সার্কেল এএসপি মোঃ মুনতাসির মামুন মুন। পুলিশ জানায়, কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের ঢেবঢেবির বাজার এলাকায় চিহ্নিত মাদককারবারি বাংলাদেশি জাল টাকার নোট ব্যবহার করে ভারতীয় সীমান্ত এলাকা থেকে গাঁজা ও ইয়াবা ক্রয় করে আসছিল।


গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার রাত ১২ টায় ভুরুঙ্গামারীর পুলিশ সার্কেল এএসপি মোঃ মুনতাসির মামুন মুন ও থানার এসআই(নিরস্ত্র) মোঃ আব্দুর রহিমের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে ৭৫ হাজার টাকার জাল নোট জব্দ করা হয়। এ সময় একই ইউনিয়নের কানিবাড়ি মইদাম এলাকার মোঃ কুদ্দুস মিয়ার ছেলে মোঃ আনোয়ার মিয়াকে আটক তরা হয়। তিনি ভারতীয় সীমান্তের কাটাঁতার সংলগ্ন এক বাড়ি থেকে ইয়াবা ও গাঁজার ব্যবসা করে আসছেন।


এ বিষয়ে ভুরুঙ্গামারী সার্কেল এএসপি মোঃ মুনতাসির মামুন মুন বলেন, মাদক ক্রয়ের সময় এক ব্যাক্তিকে বাংলাদেশী জাল টাকার নোটসহ আটক করা হয়েছে। জাল নোট জিম্মায় রাখার অপরাধে দন্ডবিধি-১৮৬০ ও বিশেষ ক্ষমতা আইন-১৯৭৪ এর সংশ্লিষ্ট ধারায় আসামির মামলা দায়ের প্রস্তুতি চলছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]