আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলায় অটোভ্যানের সিটের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৪ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। রোববার (৬ জুলাই) দুপুরে কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার জামতলা মোড়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজার চালানটি উদ্ধার করা হয়। আটকরা হলেন- কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোঃ গোলাপ হোসেন (৩২) ও একই এলাকার মোঃ সিরাজুল ইসলাম (২৩)।
পুলিশ জানায়, ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের নেতৃত্বে পরিচালিত অভিযানে থানাঘাট এলাকা থেকে আসা একটি অটোভ্যানে তল্লাশি চালানো হয়। এ সময় ভ্যানটির সিটের নিচে লুকিয়ে রাখা তিনটি লাল প্যাকেটে মোড়ানো মোট ১৪ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে ঘটনাস্থল থেকেই দুই মাদক কারবারিকে আটক করা হয়।
কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মুনতাসির মামুন মুন বলেন, “পাথরডুবি ইউনিয়ন ভারতীয় গাঁজা চোরাচালানের অন্যতম রুট। এ রুটে পুলিশের নিয়মিত নজরদারি রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনটি লাল প্যাকেটে মোড়ানো ১৪ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার এবং দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হবে।
” তিনি আরও বলেন, “মাদক ও চোরাচালানের বিরুদ্ধে সরকারের ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বাংলাদেশ পুলিশ বদ্ধপরিকর। ভূরুঙ্গামারীকে মাদক ও চোরাচালানমুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”