বাবাকে হত্যার পর মেয়ের নাম্বারে ফোন ‘তর বাবারে মারতাম চাইছলাম না,মইর‌্যা গেছে’

আপলোড সময় : ০৭-০৭-২০২৬ ১১:৩৪:১৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০৭-২০২৬ ১১:৩৭:৪২ অপরাহ্ন
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ


ময়মনসিংহের গৌরীপুরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আব্দুল বারেক আকন্দ ওরফে মজনু মুন্সি (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন| গতকাল রোববার (৫ জুলাই) রাত আনুমানিক পৌনে ১০টার দিকে স্থানীয় বয়রা বাজার থেকে বাড়ি ফেরার পথে চন্দ্রপাড়া সড়কে এ ঘটনা ঘটে| ঘটনার পর নিহতের মোবাইল নাম্বার থেকে মেয়ের নাম্বারে ফোন করে বলা হয়,তর বাবারে মারতাম চাইছিলাম না হেরা কয়েকটা ফার (ঘা) বেশী দিছে, কিন্তু মইর‌্যা গেছে”-এই কথা বলেই ফোনটি কেটে দিয়ে বন্ধ করে দেয়| সোমবার (৬ জুলাই) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিহতের ময়না তদন্ত চলছে|


নিহত আব্দুল বারেক আকন্দ গৌরীপুর উপজেলার ভাংনামারী ইউনিয়নের দুর্বারচর গ্রামের মৃত আব্বাস আলী আকন্দের ছেলে| তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে| ছেলে মাজহারুল ইসলাম আকাশ বিজিবি কুমিল্লা ব্যাটালিয়নের গোয়েন্দা শাখায় কর্মরত| পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (৫ জুলাই) রাত আনুমানিক পৌনে ১০টার দিকে বয়রা বাজার থেকে বাড়িতে ফিরছিলেন মজনু মুন্সি| পথে চন্দ্রপাড়া সড়কে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তার পথরোধ করে হামলা চালায়| এতে তিনি গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় সড়কে পড়ে ছিলেন| চিৎকার শুনে স্বজন ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান| সেখানে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন| বর্তমানে মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে| ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা সুরতহাল প্রস্তুত এবং ময়নাতদন্তের প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করছে| নিহতের ছেলে মাজহারুল ইসলাম আকাশ জানান, তার বাবা বাজার থেকে বাড়ি ফেরার পথে কয়েকজন ছিনতাইকারী পথ আটকায়| তিনি তাদের চিনে ফেলায় ছুরিকাঘাত করে ফেলে রেখে যায়| মৃত্যুর আগে তাঁর বাবা পশ্চিম পাড়ার তিন কিশোর হত্যাকান্ডের সাথে জড়িত|


তবে নাম বলতে পারেনি| এছাড়া ঘটনার পরপরই বাবার মোবাইল ব্যবহার করে বোন বৃষ্টির নাম্বারে ফোন দিয়ে একজন হত্যাকান্ডের কথা স্বীকারও করে| এ বিষয়ে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান বলেন, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে| ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]