কেন্দুয়ায় মোবাইল কোর্টে চার ওষুধ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

আপলোড সময় : ০৭-০৭-২০২৬ ০৭:৪১:৪২ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০৭-২০২৬ ১০:২৫:২৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার:


নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করে বিভিন্ন অনিয়মের দায়ে চার ওষুধ ব্যবসায়ীকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে উপজেলার পশু সম্পদ হাসপাতালের প্রধান ফটকের সামনে অবস্থিত কয়েকটি ওষুধের দোকানে এ অভিযান পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট সূত্রে জানা যায়,অভিযানকালে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর ৪০(খ) ধারায় দুই ব্যবসায়ী এবং একই আইনের ১৪(২) ধারায় আরও দুই ব্যবসায়ীর বিরুদ্ধে আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়।


এ সময় সাইফুল, আতাউর, আব্দুল্লাহ ও আমিনুল ইসলাম নামে চার দোকানদারকে প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযান পরিচালনা করেন কেন্দুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাঈম-উল ইসলাম চৌধুরী। সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাঈম-উল ইসলাম চৌধুরী বলেন, জনস্বাস্থ্য ও প্রাণিসম্পদের স্বাস্থ্য সুরক্ষায় পশু চিকিৎসায় ব্যবহৃত গবাদিপশুর ওষুধ বিক্রিতে আইনগত শৃঙ্খলা নিশ্চিত করতে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।


তিনি গবাদিপশুর ওষুধ বিক্রেতা বা ব্যবসায়ীকে প্রয়োজনীয় লাইসেন্স গ্রহণ, সংরক্ষণ এবং প্রচলিত আইন ও বিধি-বিধান মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানান। তিনি আরও বলেন, ভেজাল, মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ বিক্রি রোধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]