হেলাল উদ্দীন (মিঞাজী) নাইক্ষ্যংছড়ি(বান্দরবান)প্রতিনিধিঃ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি–লেমুছড়ি–ক্রোক্ষ্যং সড়কের ৫ নম্বর ওয়ার্ডের লেমুছড়ি বাজারের ওপরের অংশে পাহাড় ধ্বসে সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সোমবার ৬ জুলাই আনুমানিক রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, পাহাড় ধ্বসের ফলে সড়কের ওপর বিপুল পরিমাণ মাটি ও গাছপালা এসে পড়ায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
এতে শিক্ষার্থী, রোগী, কর্মজীবী মানুষসহ স্থানীয় সাধারণ জনগণ চরম ভোগান্তির মধ্যে পড়েছেন। জরুরি প্রয়োজনে চলাচল ব্যাহত হওয়ায় উদ্বেগ দেখা দিয়েছে এলাকাবাসীর মধ্যে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা দ্রুত সড়কটি পরিদর্শন করে প্রয়োজনীয় সংস্কার কাজ শুরু করার জন্য সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা এলজিইডি কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা জনদুর্ভোগ লাঘবে দ্রুত যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধারে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
স্থানীয়দের আশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা গ্রহণ করলে স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা পুনরায় চালু হবে এবং জনদুর্ভোগ কমে আসবে। এই বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার এনামুল হাসান'র সাথে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন উপজেলা প্রকৌশলী ও অত্র ইউনিয়নের চেয়ারম্যানের সাথে সমন্বয় করে কাজ করার জন্য নির্দেশ দেওয়া হল।