কেন্দুয়ায় ইয়াবাসহ কথিত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপলোড সময় : ০৭-০৭-২০২৬ ০২:২১:০৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০৭-২০২৬ ০২:২৩:১০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার:


নেত্রকোণার কেন্দুয়া উপজেলার গন্ডা ইউনিয়নের মরিচপুর গ্রাম থেকে ১০ পিস ইয়াবাসহ হিমেল মিয়া (২৭) নামে এক কথিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৬ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কেন্দুয়া থানার পুলিশ উপজেলার মরিচপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে তার দেহ তল্লাশি করে পরিহিত প্যান্টের ডান পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো গোলাপি রঙের ১০ পিস কথিত ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।


জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৩ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। এজাহার সূত্রে জানা যায়, কেন্দুয়া থানার এসআই (নিঃ) মোহাম্মদ খোরশেদ আলম,এএসআই বাহার উদ্দীন সহ সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিলের দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে মরিচপুর এলাকায় অভিযান পরিচালনা করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে হিমেল মিয়া পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ইয়াবাগুলো উদ্ধার করে জব্দ তালিকা প্রস্তুত করা হয়।


পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হিমেল মিয়া দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে ইয়াবা সংগ্রহ করে কেন্দুয়াসহ আশপাশের এলাকায় বিক্রি করে আসার কথা স্বীকার করেছেন। স্থানীয়দের কাছ থেকেও তাকে মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত বলে তথ্য পাওয়া গেছে।


কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা দায়ের করে আদালতে করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]