সাতক্ষীরা সদরে অভিযান চালিয়ে ৫৪২ (পাঁচশত বিয়াল্লিশ) বোতল ফেন্সিডিলসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা

আপলোড সময় : ০৬-০৭-২০২৬ ০৭:১৬:১১ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-০৭-২০২৬ ০৭:১৯:২৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক


সাতক্ষীরা সদরে অভিযান চালিয়ে ৫৪২ (পাঁচশত বিয়াল্লিশ) বোতল ফেন্সিডিলসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা ১। মাদকের বিরুদ্ধে *জিরো টলারেন্স নীতিতে* অটল থেকে র‍্যাব ফোর্সেস মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। ২। এরই ধারাবাহিকতায় র‍্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল অদ্য ০৬ জুলাই ২০২৬ তারিখ, সকাল ০৬:১০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা জেলার সদর থানাধীন হাড়দ্দাহ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধ মাদক ৪৫৪ বোতল উইনকেরিক্স, ৮৮ বোতল এস্কাফসহ মোট ৫৪২ (পাঁচশত বিয়াল্লিশ) বোতল ফেন্সিডিলসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।


গ্রেফতারকৃত আসামিরা হলেন হাড়দ্দাহ নিবাসী মোঃ মাজেদ মোড়লের ছেলে মোঃ আসাদুল মোড়ল (৪৫) এবং মৃত ইয়ার আলী মোল্লার ছেলে মোঃ রুহুল আমিন মোল্লা (৩৯)। উপরোল্লিখিত মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দ তালিকা মূলে বিধি মোতাবেক জব্দ করা হয়। ৩।


পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু পূর্বক উদ্ধারকৃত মাদকদ্রব্য,ও আসামিদ্বয়কে সাতক্ষীরা জেলার সদর থানায় থানায় হস্তান্তর করা হয়েছে। ৪। অতিরিক্ত পুলিশ সুপার জনাব জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ, কোম্পানি কমান্ডার, সিপিসি-১, সাতক্ষীরা জানান, অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য ও চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারে র‍্যাবের চলমান অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]