কুড়িগ্রামে ৬ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

আপলোড সময় : ০৬-০৭-২০২৬ ১২:১০:২৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-০৭-২০২৬ ১২:১৩:২৮ অপরাহ্ন
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-


কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায় ছয় বছর বয়সী এক শিশুকে মিষ্টির খাওয়ার প্রলোভন দেখিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে নারায়ণ চন্দ্র (৭০) নামে এক বৃদ্ধের বিরুদ্ধে। এ ঘটনয় অ‌ভিযুক্ত নারায়ণকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৪ জুলাই) দুপুরে কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার শিমুলতলা এলাকায় এ ঘটনা ঘটে। পরে ভুক্তভোগী শিশুর পরিবারের অভিযোগের ভিত্তিতে শনিবার রাতেই অভিযুক্তকে গ্রেফতার করে রাজারহাট পুলিশ। নারায়ণ চন্দ্র কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার চাকিরপশার ইউনিয়নের শিমুলতলা মন্দিরের সভাপতি। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে শিশুটি বাড়ির পাশে খেলছিল।


এ সময় নারায়ণ চন্দ্র তাকে মিষ্টি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে কৌশলে নিজের বাড়ির একটি কক্ষে নিয়ে যান। সেখানে তিনি শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী‌র প‌রিবার। একপর্যায়ে শিশুটি চিৎকার শুরু করলে স্থানীয় লোকজনের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত ব্যক্তি সেখান থেকে পালিয়ে যান। পরে শিশুটি বাড়িতে ফিরে তার প‌রিবারের কাছে ঘটনার বিস্তারিত জানায়। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এরপর শিশুর পরিবারের সদস্যরা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করে শনিবার রাতেই রাজারহাট থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত নারায়ণ চন্দ্রকে গ্রেফতার করে।


রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মামুনুর রশীদ বিষয়‌টি নি‌শ্চিত করে বলেন, শনিবার রাতেই অ‌ভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। রোববার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]