মুলাদী রেইনট্রিতলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড।। আতঙ্কিত ব্যবসায়ীরা

আপলোড সময় : ০৫-০৭-২০২৬ ০৯:৩৯:৫০ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০৭-২০২৬ ০৯:৪৭:০২ অপরাহ্ন
মুলাদী প্রতিনিধিঃ


মুলাদী রেইনট্রিতলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কিত হয়ে পরে ব্যবসায়ীরা। গতকাল শুক্রবার সন্ধা ৮টার সময় মুলাদী পৌরসভার মুলাদী মিরগঞ্জ সড়কের রেইনট্রিতলা নামক স্থানে একটি বৈদ্যুতিক পিলারে হঠাৎ করেই আগুন জ্বলতে দেখে সকল ব্যবসায়ীরা এদিক সেদিক ছোটাছুটিই শুরু করে, সময় যত গড়ায় আগুনের লেলিহান শিখা ততই তীব্র হতে থাকে, স্থানীয় ব্যাবসায়ী ও পথচারীরা পানি, বালু ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে ব্যর্থ হলে ক্লিনিক থেকে অগ্নি নির্বাপক যন্ত্র এনে আগুন নিয়ন্ত্রণ করা হয়।

স্থানীয় একাধিক ব্যবসায়ী জানান, যেই খুঁটিতে আগুন লেগেছে সেখানে তিনটি ট্রান্সফর্মার রয়েছে সবগুলোতেই বিদ্যুৎ অফিসের কর্মকর্তারা ওভার লোড লাইন দিয়ে রেখেছে এবং ট্রান্সফরমার থেকে তৈল ফোটায় ফোটায় নিচে পড়লে ব্যবসায়ীরা একাধিকবার বিদ্যুৎ অফিসে মৌখিকভাবে জানানো হলেও এজিএম কম তারিকুল ইসলাম ও জুনিয়র ইঞ্জিনিয়ার কামরুল ইসলাম তদন্তে এসে কোন কিছু না করেই চলে যান।

ট্রান্সফরমার ওভারলোড থাকা সত্ত্বেও এজিএম কম ও জুনিয়ার ইঞ্জিনিয়ার উৎকোচের বিনিময়ে একের পর এক সংযোগ দিয়েই যাচ্ছেন বলে দাবি করেছে স্থানীয় ব্যবসায়ীরা।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]