শান্তা-শাওন-মাহির বিরুদ্ধে অভিযোগে উদ্বেগ বিভিন্ন মহলের

আপলোড সময় : ০৫-০৭-২০২৬ ০৮:৩৯:২৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০৭-২০২৬ ০৮:৪২:৪৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক 




বাক স্বাধীনতার কথা বলা জুলাই এখন টুটি চেপে ধরছে : নতুনধারা নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতৃবৃন্দ বলেছেন, বাক স্বাধীনতার কথা বলা জুলাই এখন টুটি চেপে ধরছে। তা না হলে কেন যুদ্ধাপরাধীদেরকে পুনর্বাসিত করে, সংসদে নিয়ে এখন জুলাই চেতনা ব্যবসায়ীরা একের পর এক হামলা-মামলা করছে ভিন্নমতের নাগরিকদেরকে। কথা ছিলো, বৈষম্য দূর হবে, হয়নি, বাক স্বাধীনতা থাকবে, কিন্তু তা নেই, দ্রব্যমূল্য কমবে, কিন্তু কমেনি এমনকি টাকা পাচার, দুর্নীতি, খুন-ধর্ষণও পাল্লা দিয়ে বেড়েছে গত ২ বছরে।


নতুনধারা বাংলাদেশ এনডিবির সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, অভিনেত্রী শাওন ও মাহির বিরুদ্ধে করা অভিযোগ আমলে নেয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে ৪ জুন প্রেরিত বিবৃতিতে নতুনধারা বাংলাদেশ এনডিবির প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, চেয়ারম্যান মোমিন মেহেদী, যুগ্ম মহাসচিব মনির জামান ও ওয়াজেদ রানা আরো বলেন, খুবই দুঃখের বিষয় যে, জাতি আজ দিশেহারা-পরাজিত ছিনতাইকারী-ধর্ষক-খুনী-ব্যবসায়ী সিন্ডিকেট ও বাজারের ব্যাগের কাছে। ভালো ভালো স্লোগান দিয়ে একটা সরকারের পতনের পরপরই তারা লুটতরাজে ব্যস্ত হয়ে গিয়েছিলো।


পরে কেবলমাত্র ক্ষমতায় আসবার জামানত হিসেবে এই জুলাই মার্কিনী দাসত্ব চুক্তি করেছে, মুক্তিযোদ্ধাদেরকে অপমান করেছে, আইন-শৃঙ্খলার অবনতি করেছে, যুদ্ধাপরাধী ও তাদেরকে সমর্থকগোষ্ঠীকে পূর্নবাসিত করেছে, হামের টিকা সংকট তৈরি করে শিশুহত্যা করেছে, সহস্রাধিক অন্যায়-অপরাধ-দুর্নীতির মধ্য দিয়ে লক্ষাধিক কোটি টাকা পাচার করেছে। এমতবস্থায় নতুনধারার সারাদেশে ৪৭ জেলা, ১০৪ উপজেলাসহ সকল বিভাগীয় ও সাংগঠনিক কমিটির নেতৃবৃন্দকে সবসময় সক্রিয় থাকতে হবে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী-যুদ্ধাপরাধী ও তাদের সমর্থকগোষ্ঠিকে প্রতিহত করার জন্য। নেতৃবৃন্দ এসময় তারেক রহমান সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, নারী নেত্রী শান্তা ফারজানা একজন লেখক, সম্পাদক ও শিক্ষক।

তাঁর মত একজন মানুষের মুখের ভাষা কেড়ে না নিয়ে দেশ বিরোধী-যুদ্ধাপরাধী ও তাদের সমর্থকগোষ্ঠির স্বমন্বয়ে গঠিত জামায়াত-এনসিপিসহ ১১ দলকে নিষিদ্ধ করুন। তা না হলে আস্তিনের এই সাপের দংশনে ক্ষতি হবে বাংলাদেশের-বাংলাদেশের মানুষের এমনকি এই দংশনে নীল হয়ে যাবে বিএনপি ও বিএনপি সরকার। জুলাইকে কোনো গুরুত্ব না দিয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে নিবেদিত থাকুন। এছাড়াও তিন নারীর বিরুদ্ধে অভিযোগ আমলে নেয়ার মধ্য দিয়ে বাক স্বাধীনতাকে হুমকির মুখে রাখায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ প্রেস ইউনিটি, সেভ দ্য রোড, ইউনাইটেড নেশন ফর গ্রীন পলিসি, জাতীয় মুক্তিযোদ্ধাধারা, বাংলাদেশ-ইউকে ইয়াং সোসাইটি, মানবাধিকার বাংলাদেশ, জাতীয় শিক্ষাধারা, ইয়ুথ এডিটরস সেন্টার, জাতীয় সাংস্কৃতিকধারা এবং ন্যাশনাল ওমেন ফাউন্ডেশন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]