রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানা এলাকা হতে প্রায় ৩ লক্ষ ১৫ হাজার টাকা মূল্যমানের ১০৫০ পুরিয়া হেরোইনসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০|

আপলোড সময় : ০৫-০৭-২০২৬ ০৭:০৯:২৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০৭-২০২৬ ০৭:১২:০৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক


রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানা এলাকা হতে প্রায় ৩ লক্ষ ১৫ হাজার টাকা মূল্যমানের ১০৫০ পুরিয়া হেরোইনসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০| র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী অভিযান পরিচালনায় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে| মাদকদ্রব্যের ভয়াল ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষার লক্ষ্যে র‌্যাবের নিয়মিত অভিযানের অংশ হিসেবে অদ্য ০৪/০৭/২০২৬ তারিখ সকাল অনুমান ০৮.৪৫ ঘটিকার সময় রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানা এলাকায় অভিযান পরিচালনা করে হেরোইন’সহ ০২ জন আসামি’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০|


এরই ধারাবাহিকতায় র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের এর একটি চৌকস আভিযানিক দল অদ্য ০৪/০৭/২০২৬ তারিখ সকাল অনুমান ০৮.৪৫ ঘটিকায় রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানাধীন মনোরমা সিনেমা হল সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ১০৫০ (এক হাজার পঞ্চাশ) পুরিয়া হেরোইন, যার আনুমানিক বাজার মূল্য ৩,১৫,০০০/- (তিন লক্ষ পনের হাজার টাকা), সহ ০২ জন মাদক ব্যবসায়ীকে আটক করে| আটককৃত মাদক ব্যবসায়ীদ্বয়ের নাম ১| মোসাঃ বন্যা বেগম (২৮), ¯^ামী-তুহিন মোল্লা, সাং-সোহরাব মন্ডলপাড়া ও ২| পিংকি আক্তার (৩০), ¯^ামী-রবি শেখ, সাং-উত্তর দৌলতদিয়া, উভয় থানা-গোয়ালন্দঘাট, জেলা-রাজবাড়ী বলে জানা যায়| প্রকাশ থাকে যে, আটককৃত ব্যক্তিদ্বয় পেশাদার মাদক ব্যবসায়ী|


তারা দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে হেরোইন’সহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজবাড়ী’সহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল| উদ্ধারকৃত মাদকসহ আটককৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে| মাদক সমাজের সবচেয়ে ভয়াবহ বিষফোঁড়া| এটি আমাদের যুব সমাজকে ধ্বংস করছে, পরিবারে অস্থিরতা সৃষ্টি করছে এবং রাষ্ট্রীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে|


র‌্যাব দৃঢ়ভাবে বিশ্বাস করে, “মাদক নির্মূলে জিরো টলারেন্স” নীতির বাস্তবায়ন ছাড়া সমাজে শান্তি ও উন্নয়ন সম্ভব নয়| র‌্যাব-১০ মাদক নির্মূল অভিযানে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছে| ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে|

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]