পঞ্চগড় সদর উপজেলার ওয়ার্ড বিএনপির দুইজনকে বহিষ্কারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ।

আপলোড সময় : ০৫-০৭-২০২৬ ০৪:৩৮:৩৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০৭-২০২৬ ০৪:৪০:৪৪ অপরাহ্ন
মোঃ মোহন মিয়া স্টাফ রিপোর্টার পঞ্চগড়।


পঞ্চগড় সদর উপজেলার ৬ নম্বর সাতমেরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আজিজ ও সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিনকে অন্যায় ও নিয়মবহির্ভূতভাবে বহিষ্কারের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন তাঁরা। শনিবার (৪ জুলাই) সন্ধ্যায় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আজিজ। লিখিত বক্তব্যে তিনি বলেন, “আমি ২০০০ সাল থেকে বিএনপির রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ছাত্রদল ও যুবদলের বিভিন্ন স্তরে দায়িত্ব পালনের পর বর্তমানে ৬ নম্বর সাতমেরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি। দীর্ঘ রাজনৈতিক জীবনে কখনো দলবিরোধী কর্মকাণ্ড বা কোনো অনিয়মের সঙ্গে জড়িত ছিলাম না।”


তিনি অভিযোগ করে বলেন, “কোনো ধরনের কারণ দর্শানোর (শোকজ) নোটিশ ছাড়াই সম্পূর্ণ নিয়মবহির্ভূতভাবে ওয়ার্ড সভাপতি হঠাৎ করে আমাকে এবং সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিনকে বহিষ্কারের চিঠি দেন। যা দলীয় গঠনতন্ত্রের পরিপন্থী ও সম্পূর্ণ অবৈধ।” সংবাদ সম্মেলনে দুই নেতা তাঁদের বহিষ্কারের সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান।

একই সঙ্গে বিষয়টি তদন্ত করে ন্যায়বিচার নিশ্চিত করতে বিএনপির কেন্দ্রীয় ও ঊর্ধ্বতন নেতাদের হস্তক্ষেপ কামনা করেন। এ সময় স্থানীয় গণমাধ্যমকর্মীসহ ৩ নম্বর ওয়ার্ড ও সাতমেরা ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]