ইবি মিউজিক অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি সাকিব, সম্পাদক পুষ্প

আপলোড সময় : ০৫-০৭-২০২৬ ০৪:১৮:১০ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০৭-২০২৬ ০৪:৩০:৪৩ অপরাহ্ন
ইবি প্রতিনিধি



ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) মিউজিক অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসাবে হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাকিব হোসাইন এবং সাধারণ সম্পাদক হিসাবে ফোকলোর এ্যান্ড সোশ্যাল স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জারিন তাসনিম পুষ্প মনোনীত হয়েছেন।


রবিবার (৫ জুলাই) সংগঠনটির উপদেষ্টা বাংলা বিভাগের অধ্যাপক ড. মো মনজুর রহমান ও একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. তিয়াশা চাকমা, আরবি ভাষা ও সাহিত্যে বিভাগের অধ্যাপক ড. মো রফিকুল ইসলাম এবং একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন , সহ-সভাপতি মো. গোলাম হক্কানী, অর্জো পাল, যুগ্ম সাধারণ সম্পাদক আবরার শাহরিয়ার তানহা ও ভেশোদেব রায়, সাংগঠনিক সম্পাদক সৈকত সরকার, সহ-সাংগঠনিক সম্পাদক রাবেয়া খন্দকার, কোষাধ্যক্ষ এস. এম. সোয়াইব, সহকারী কোষাধ্যক্ষ মো. জাহিদুল ইসলাম নাহিদ, দপ্তর সম্পাদক শাফায়েত শুভ, সহকারী দপ্তর সম্পাদক ফাইজা হোসেন নাশিতা, প্রচার সম্পাদক মহিব্বুল্লাহ নোমান, সহকারী প্রচার সম্পাদক তৌফিক আত তানভীর, জনসংযোগ ও প্রযুক্তি সম্পাদক সুমাইয়া আফরিন বান্না, সহকারী জনসংযোগ ও প্রযুক্তি সম্পাদক রুফাইদা রহমান, সাংস্কৃতিক সম্পাদক মনিরা আক্তার (লোকসংগীত), সাদিয়া ইকবাল আরান্নো (আধুনিক সংগীত), আহ আরিফুল ইসলাম (কাওয়ালি) ব্যান্ড মিউজিক সমন্বয়ক শাকির আহমেদ রাজ, কমিউনিটি রিলেশনস শানচিতা অধিকারী শোমা, ডকুমেন্টেশন ও আর্কাইভস সম্পাদক আজহারুল ইসলাম রিপন ও এ. এন. মুসামাহ বিন হাশেম, ক্রিয়েটিভ ডিজাইন সম্পাদক মিথিলা ফারজানা ও ইসমাত আরা জান্নাত, বাদ্যযন্ত্র সম্পাদক শাওন সরকার, কমিউনিটি রিলেশনস সম্পাদকজয়শ্রী রায়, প্রশিক্ষণ ও কর্মশালা সম্পাদক যুক্তা জ্যোতি গোল্ডার, সদস্য বিষয়ক সম্পাদক প্রিয়া সাহা, উৎসব সমন্বয়ক অনুত্তরা চাকমা ও চাদক চাকমা, মঞ্চ ও অনুষ্ঠান ব্যবস্থাপনা সম্পাদক মো. রাইসুল ইসলাম অন্তর, শিল্পী সমন্বয়ক প্রধান মেহেদী হাসান কবির, গবেষণা ও আর্কাইভ সম্পাদক দেবন্তী সাহা, যুব বিষয়ক সম্পাদক ফাইয়াজ লুবাত, লজিস্টিকস ও সজ্জা সম্পাদক মাহমুদ হাসিব, মিউজিক প্রোডাকশন সম্পাদক ফারহান নিবির,স্পন্সরশিপ ও তহবিল সংগ্রহ সম্পাদক তানজিমা রহমান নিথি, নারী সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আদিবা হোসাইন লেখা, সঙ্গীত ও কারিগরি সম্পাদক, সামিত রহমান পারজাশ সাধারণ সম্পাদক জেরিন তাসনিম পুষ্প বলেন, ইবি মিউজিক এসোসিয়েশন আমার উপর যে দায়িত্ব প্রদান করা হয়েছে, তা আমার জন্য অত্যন্ত সম্মানের এবং একটি বড় দায়িত্ব। সংগীত শুধু বিনোদনের মাধ্যম নয়; এটি সৃজনশীলতা, সংস্কৃতি, সম্প্রীতি এবং মানবিক মূল্যবোধের এক শক্তিশালী ভাষা। সেই বিশ্বাসকে সামনে রেখে আমরা এমন একটি মিউজিক অ্যাসোসিয়েশন গড়ে তুলতে চাই, যেখানে প্রতিটি শিক্ষার্থী তার প্রতিভা বিকাশের সমান সুযোগ পাবে এবং নতুন শিল্পীরা নিজেদের প্রকাশের একটি ইতিবাচক প্ল্যাটফর্ম খুঁজে পাবে।


সভাপতি মো সাকিব হোসাইন বলেন, আমাকে যে দায়িত্ব প্রদান করা হয়েছে, তার জন্য আমি গভীরভাবে কৃতজ্ঞ। সঙ্গীত মানুষের হৃদয়, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধকে একসূত্রে গেঁথে রাখে। আমাদের লক্ষ্য হবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে এমন একটি সৃজনশীল ও অন্তর্ভুক্তিমূলক সাংস্কৃতিক পরিবেশ গড়ে তোলা, যেখানে প্রতিটি আগ্রহী শিক্ষার্থী তার প্রতিভা বিকাশের সুযোগ পাবে। নিয়মিত সঙ্গীতচর্চা, মানসম্মত অনুষ্ঠান, কর্মশালা এবং নতুন উদ্যোগের মাধ্যমে আমরা সংগঠনটিকে আরও গতিশীল ও সমৃদ্ধ করে তুলতে চাই।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]