ফুলবাড়ীতে মাদ্রাসা, শিক্ষার্থী ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে অনুদান বিতরণ

আপলোড সময় : ০৫-০৭-২০২৬ ০৩:৫০:৩৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০৭-২০২৬ ০৩:৫৩:১৬ অপরাহ্ন
মো. হারুন উর রশীদ, ফুলবাড়ী, (দিনাজপুর) থেকে :


দিনাজপুরের ফুলবাড়ীতে ক্যাপিটেশন গ্র্যান্টভুক্ত ২৭টি মাদ্রাসার মাঝে ১ কোটি ৩০ লাখ টাকার অনুদান, প্রতিবন্ধী ১০ জনের মাঝে হুইলচেয়ার, ক্ষুদ্র নৃ- গোষ্ঠীর শিক্ষার্থীদের উপবৃত্তি, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবার এবং স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে। শনিবার (৪ জুলাই) দুপুর ১২টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুদান ও সহায়তার চেক বিতরণ করেন দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য এ. জেড. এম. রেজাউনুল হক।


অনুষ্ঠানে ২৭টি মাদ্রাসার মাঝে মোট ১ কোটি ৩০ লাখ টাকার ক্যাপিটেশন গ্র্যান্ট, প্রতিবন্ধী ১০ জনের মাঝে ১০টি হুইলচেয়ার, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ২২ জন শিক্ষার্থীর মাঝে ৪৪ হাজার টাকা উপবৃত্তি, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩২ জনের মাঝে মোট ৬৪ হাজার টাকা এবং ৩টি স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে ২১ হাজার টাকার অনুদান বিতরণ করা হয়। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সানোয়ার হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদা আক্তার, সংসদ সদস্যের সমন্বয়কারী শাহাজুল ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]