নকলায় তারেক জিয়া যুব সংঘের আয়োজনে হাডুডু টোনামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

আপলোড সময় : ০৪-০৭-২০২৬ ০৭:০৫:৫১ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০৭-২০২৬ ০৭:০৭:২৮ অপরাহ্ন
হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি:



শেরপুর জেলার নকলা উপজেলার টালকি ইউনিয়নের মুক্তির বাজার তারেক জিয়া যুব সংঘের আয়োজনে হাডুডু টোনামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে বিবিরচর বনাম ফুলপুর খেলায় প্রথম পুরস্কার মোটরসাইকেল, ও ফ্রিজ উপহার দেওয়া হয়। ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী এমপি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরুষ্কার বিতরণ করেন ।


ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেন সাঈদীর সভাপতি অনুষ্ঠিত পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা বিএনপির আহবায়ক খোরশেদুর রহমান , যুগ্ন আহবায়ক মহিউদ্দিন মুক্তার,মোজাম্মেল হক, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোবারক হোসেন মিন্টু, কেন্দ্রীয় সেচ্ছাদলের সহ সম্পাদক পারভেছুন্নাহার নিপুন প্রমুখ। সারা উপজেলার বিভিন্ন জায়গা থেকে দর্শকরা অধিক আগ্রহে খেলা উপভোগ করেন। আকর্ষণীয় খেলায় উপজেলা থেকে শত শত দর্শকের আগমন ঘটে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]