তৌহিদুল ইসলাম সরকার, ময়মনসিংহের-
নান্দাইল উপজেলায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, এমপি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাতের সভাপতিত্বে- অনুষ্ঠিত সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। এ সময় বক্তব্য রাখেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালেহ উদ্দিন মাহমুদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাঈমা সুলতানা, সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহীনা নাজনীনসহ অন্যান্য কর্মকর্তারা।
সভায় প্রধান অতিথির বক্তব্যে- প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী সরকারি সেবার মানোন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি জনগণের দোরগোড়ায় দ্রুত ও কার্যকর সেবা পৌঁছে দিতে সকল কর্মকর্তাকে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
মতবিনিময় সভায় উপজেলার চলমান উন্নয়ন কর্মকাণ্ড, বিভিন্ন সরকারি সেবার অগ্রগতি, কৃষি, মৎস্য, ভূমি ও প্রশাসনিক কার্যক্রমসহ জনসেবামূলক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। বক্তারা নিজ নিজ দপ্তরের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন এবং সেবার মান আরও উন্নত করতে পারস্পরিক সমন্বয় বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
সভা শেষে উপজেলার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে সংশ্লিষ্ট সকল দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।