জেসমিন মনসুর,
সম্মিলিত সাহিত্য সাংস্কৃতিক পরিষদ (যুক্তরাজ্য)–এর উদ্যোগে গত রোববার (২৮ জুন) লন্ডনের ব্রাডি আর্ট সেন্টারে অনুষ্ঠিত হয়েছে চতুর্দশ বাংলাদেশ বইমেলা। দিনব্যাপী এ আয়োজনে সাহিত্যপ্রেমী, কবি, লেখক, প্রকাশক ও সংস্কৃতিমনস্ক মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। বইমেলার অন্যতম আকর্ষণ ছিল পাণ্ডুলিপি থেকে মঞ্চে কবি সৈয়দ কাহেরের নতুন কাব্যগ্রন্থ ‘অধরা শেষ না হওয়া’-এর মোড়ক উন্মোচন। অনুষ্ঠানে সভাপতি মো. ইকবাল হোসেন এবং সাধারণ সম্পাদক উদয় শংকর দুর্জয়ের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে কাব্যগ্রন্থটির মোড়ক উন্মোচন করা হয়। এ সময় কবি সৈয়দ কাহেরের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি ছালাম চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী শাহিনুর রহমান, কবি নুরজাহান শিল্পীসহ সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের আরও অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে কবি সৈয়দ কাহের বলেন, তাঁর কাব্যগ্রন্থটি বাংলা ও ইংরেজি—দুই ভাষায় প্রকাশ করা হয়েছে। এর উদ্দেশ্য যুক্তরাজ্যে বেড়ে ওঠা তৃতীয় প্রজন্মের বাঙালি তরুণ-তরুণীদের কাছে বাংলা সাহিত্যকে পৌঁছে দেওয়া।
তিনি বলেন, “আমাদের নতুন প্রজন্ম বাংলা ভাষা ও সাহিত্য সম্পর্কে জানুক, বাংলা বই পড়ুক—এই প্রত্যাশা থেকেই বইটি দুই ভাষায় প্রকাশ করেছি।” এদিকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের' কেন্দ্রীয় কনভেনর মোহাম্মদ মকিস মনসুর, কো- কনভেনর মসুদ আহমদ, সদস্য সচিব ড. মুজিবুর রহমান এবং ট্রেজারার এম আসরাফ মিয়া, সংগঠন এর সাউথ ইস্ট রিজিওনাল কনভেনর হারুনুর রশিদ, সাউথ ওয়েলস রিজিওনাল কনভেনর মুজিবুর রহমান, সদস্য সচিব রকিবুর রহমান ও ট্রেজারার এ বি রুনেল সহ অন্যান্য নেতৃবৃন্দ এক যুক্ত বিবৃতিতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের' সাউথ ওয়েলস রিজিওনাল কো- কনভেনর কবি সৈয়দ কাহেরের কাব্যগ্রন্থ ‘অধরা শেষ না হওয়া’র মোড়ক উন্মোচন হওয়ায় আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের' কনভেনর কমিউনিটি লিডার ও সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর কবি সৈয়দ কাহেরের কাব্যগ্রন্থ ‘অধরা শেষ না হওয়া’র বইয়ের জন্য শুভ কামনা জানিয়ে অভিনন্দনবার্তায় বলেন,সাহিত্য, সংস্কৃতি এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডে নিষ্ঠা, আন্তরিকতা ও সৃজনশীলতার পরিচয় দিয়ে সৈয়দ কাহের আরও এগিয়ে যাবেন এবং ভবিষ্যতেও তিনি তাঁর সাহিত্যকর্ম, সাংস্কৃতিক নেতৃত্ব এবং সামাজিক উদ্যোগের মাধ্যমে বাংলা ভাষা ও সংস্কৃতিকে আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও সমৃদ্ধ করবেন। প্রবাসে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির চর্চা অব্যাহত রাখতে চতুর্দশ বাংলাদেশ বইমেলার চমৎকার আয়োজন করায় যুক্তরাজ্য সম্মিলিত সাহিত্য সাংস্কৃতিক পরিষদকে ও ধন্যবাদ জানিয়ে ইউকে বিডি টিভির চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে বাংলা সাহিত্যচর্চা ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। -------------------------------------------