স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা

আপলোড সময় : ০৩-০৭-২০২৬ ১০:০৬:৩৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৭-২০২৬ ১০:০৯:৫৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:


রাজশাহী মহানগরীর বোয়ালিয়া এলাকায় যৌতুকের দাবিতে এক গৃহবধূকে মারধরের অভিযোগে ভুক্তভোগী গৃহবধূ মোসাঃ হীরা ইয়াসমিন (৩২) বোয়ালিয়া মডেল থানায় একটি এজাহার দায়ের করেছেন| মামলা নং-৩, তাং-৩/০৭/২০২৬। শুক্রবার বেলা ১২টার দিকে এ মামলা দায়ের করা হয়। এজাহার সূত্রে জানা যায়, প্রায় ১৩ বছর আগে ইসলামী শরীয়ত অনুযায়ী পারিবারিকভাবে হীরা ইয়াসমিনের সঙ্গে মোঃ আল মামুন সনেটের (৩৫) বিয়ে হয়। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে।

এজাহারে বলা হয়েছে, বিয়ের পর থেকে বিভিন্ন সময়ে স্বামী যৌতুক হিসেবে টাকা দাবি করতেন এবং ভুক্তভোগীর পরিবার কয়েক দফায় টাকা প্রদান করে। সম্প্রতি অভিযুক্ত পুনরায় দুই লাখ টাকা যৌতুক দাবি করেন। ভুক্তভোগী গৃহবধূর দাবি, গত ১ জুলাই সকাল ৯টার দিকে সাধুর মোড় এলাকায় তাদের বাসায় দুই লাখ টাকা দিতে অস্বীকৃতি জানালে স্বামী ক্ষিপ্ত হয়ে তাকে গালিগালাজ ও মারধর করেন। একপর্যায়ে চাবুক দিয়ে পিঠে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। তার ডাকচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে পরিবারের সদস্যরা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ঘটনার বিষয়ে কয়েকজন প্রত্যক্ষ ও পরোক্ষ সাক্ষীর নাম এজাহারে উল্লেখ করা হয়েছে।


অভিযুক্ত সনেটের বাবা আসলাম আলী বলেন, তার ছেলে দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং পরিবারের কারও কথা শোনেন না| তাকে শাসন করতে গেলে উল্টো মারমুখী আচরণ করেন এবং অশালীন ভাষায় গালিগালাজ ও নমরুদ বলে তিরস্কার করেন। তিনি বলেন, বাবা হিসেবে আমি ছেলের আচরণে বিব্রত। এ ব্যাপারে অভিযুক্ত সনেট বক্তব্য দিতে রাজি হননি।

এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুমা মুস্তারী জানান, ভুক্তভোগীর দায়েরকৃত অভিযোগটি তদন্ত করে মামলা রুজু করা হয়েছে। আসামী গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান ওসি।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]