নিজস্ব প্রতিবেদক
পটুয়াখালীর বাউফলের নাজিরপুরে নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শন, সড়ক সংস্কারের উদ্বোধন এবং ফুটবল বিতরণ করেছেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। শুক্রবার (৩ জুলাই) উপজেলার নাজিরপুরের নিমদি এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কার্যক্রম পরিচালনা করেন। এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “নদীভাঙন নিয়ে আমরা জাতীয় নির্বাচনের আগেও কাজ করেছি।
ইন্টেরিম সরকারের আমলে তৎকালীন সংশ্লিষ্ট উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসানের সঙ্গে কয়েক দফা বৈঠক করার পরে জিও ব্যাগ ফেলানোর ব্যবস্থা করেছিলাম। ইনশাআল্লাহ, ভবিষ্যতে আরও বিভিন্ন পদক্ষেপ নেওয়া হবে। ইতোমধ্যে আমি বর্তমান পানিসম্পদ মন্ত্রীর সঙ্গে নদীভাঙন নিয়ে কথা বলেছি। তিনি আমাকে আশ্বস্ত করেছেন, শিগগিরই নদীভাঙন রোধে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন। এসময় নিমদি লঞ্চঘাটের পুরোনো ও ঝুঁকিপূর্ণ পন্টুন নিয়ে স্থানীয়রা এমপির কাছে নতুন পন্টুন নির্মাণের দাবি জানান। পরে তিনি নতুন পন্টুন নির্মাণ করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।
এরপর নিমদি লঞ্চঘাট থেকে প্রধান সড়ক পর্যন্ত সড়ক সংস্কার কাজের উদ্বোধন করেন ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি। এসময় তিনি বলেন, “দীর্ঘদিন যাবৎ এই সড়কের কারণে মানুষকে ভোগান্তি পোহাতে হয়েছে। আশা করি, সড়কটি সংস্কার হওয়ার পর আর সেই ভোগান্তিতে নিরসন হবে। জনগণের দুর্ভোগ লাঘব করা আমাদের অগ্রাধিকার হিসেবে সবসময় থাকবে।” পরে নিমদি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের মাঝে এবং নাজিরপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে যুবসমাজের জন্য উন্নতমানের ফুটবল উপহার প্রদান করেন। এসময় তিনি বলেন, “এখন বিশ্বকাপ ফুটবল চলছে।
বিশ্বকাপের উন্মাদনায় বাংলাদেশ। আমরা আশা করবো, এখান থেকে বাংলাদেশের আগামীর প্রজন্ম বিশ্বকাপে খেলবে এবং বাংলাদেশের উন্মাদনা নিজের দেশকে নিয়েই থাকবে। ইনশাআল্লাহ।” পরে উপজেলার কালাইয়া ইউনিয়নের কালাইয়া বাজারের অটোস্ট্যান্ড পরিদর্শন করে অটোচালকদের সঙ্গে কথা বলেন এবং সেখানে একটি আধুনিক অটোস্ট্যান্ড নির্মাণ করে দেওয়ার আশ্বাস দেন। এরপর তিনি কালাইয়া বাজারের প্রধান সড়ক সংস্কার কাজের উদ্বোধন করেন। উক্ত কর্মসূচিগুলোতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় দাওয়াহ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম, নাজিরপুর ইউনিয়ন জামায়াতের আমির রাসেল মাহমুদ, বাউফল উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাহমুদুল হাসান, পটুয়াখালী জেলা ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি মাহফুজ হোসাইন, সাবেক জেলা সভাপতি রাকিবুল ইসলাম নূর, ধানদি কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম, দৈনিক নয়া দিগন্তের সিনিয়র
সাংবাদিক আসাদুজ্জামান সোহাগসহ অন্যান্যরা। বার্তা প্রেরক (আবদুস সাত্তার সুমন) সহকারী প্রচার সম্পাদক ঢাকা মহানগরী দক্ষিণ বাংলাদেশ জামায়াতে ইসলামী।