হাতিরঝিল প্রভাতী সংঘের সদস্যদের সাথে ঢাকা সিটি উত্তরের মেয়র পদপ্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপলোড সময় : ০৩-০৭-২০২৬ ০৩:২১:২৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৭-২০২৬ ০৩:২৬:০০ অপরাহ্ন
হাতিরঝিল প্রভাতী সংঘের প্রাতঃ


ভ্রমণকারী ও ভোরের শরীর চর্চায় অংশগ্রহনকারী সদস্যদের সাথে নগর উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ও ঢাকা সিটি উত্তরের মেয়র পদপ্রার্থী জনাব মোহাম্মদ সেলিম উদ্দিনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আজ ফজরের সালাতের পর হাতিরঝিল মহানগর প্রজেক্ট অংশের পাবলিক ইয়ার্ডে প্রাতঃভ্রমন ও শরীর চর্চা শেষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নগর উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ও ঢাকা সিটি উত্তরের মেয়র পদপ্রার্থী জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন।


সভাপতিত্ব করেন হাতিরঝিল প্রভাতী সংঘের সভাপতি,বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক জনাব হারুন অর রশীদ দুলাল। মতবিনিময় সভায় অত্যন্ত প্রানবন্ত পরিবেশে জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন নগর উন্নয়ন ও নাগরিক সেবায় তার গৃহিত নানা পদক্ষেপ ও পরিকল্পনার কথা তুলে ধরেন। পাশাপাশি তিনি মাদক ও সামাজিক অবক্ষয় রোধে সুস্থ-সবল দেহ নিয়ে একটি সুন্দর সমাজ বিনির্মানে ভূমিকা রাখার ক্ষেত্রে হাতিরঝিল প্রভাতী সংঘের নিয়মিত শরীর চর্চার এ আয়োজনকে যুগান্তকারী আয়োজন বলে অবিহিত করেন। হাতিরঝিল প্রভাতী সংঘের যাবতীয় কার্যক্রম ও উদ্যোগে এবং অত্র এলাকার সামাজিক ও মানবিক সকল প্রয়োজনে তার টিম সর্বদা সক্রিয় থাকবে বলেও তিনি উল্লেখ করেন এবং খুব দ্রুত সময়ের মধ্যে অত্র এলাকার সুবিধাবঞ্চিত মানুষদের জন্য তিনি একটি বড় পরিসরের মেডিকেল ক্যাম্প আয়োজন করবেন বলেও ঘোষণা দেন।


মতবিনিময় সভায় জনাব সেলিম উদ্দিনের বক্তব্যকে সমর্থন জানিয়ে হাতিরঝিল প্রভাতী সংঘের দায়িত্বশীল এবং সদস্যগণও জনাব সেলিম উদ্দিনের নগর উন্নয়ন ও নাগরিক সেবায় তার গৃহিত নানা পদক্ষেপ বাস্তবায়নে পাশে থাকবেন বলে প্রত্যয় ব্যক্ত করে বক্তব্য প্রদান করেন। মতবিনিয় সভায় আরো উপস্থিত ছিলেন, ২২ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী জনাব ফজলে আহমদ ফজলু, ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মু. খালেদ সাইফুল্লাহ্ তারেক, হাতিরঝিল প্রভাতি সংঘের সিনিয়র সহ-সভাপতি মোঃ রেহান মিয়া, সহ-সভাপতি, শফিকুর রহমান, তৌফিক আহম্মেদ হিরন, শেখ মুস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক লিয়াকত আলী মোল্লা, কোষাধ্যক্ষ, মোঃ আব্দুল কুদ্দুস, উপদেষ্টা জনাব ইঞ্জিঃ এম এ রশীদ, জনাব আশরাফ হোসাইন, জনাব মজিবর রহমান।

সভায় হাতিরঝিল প্রভাতী সংঘের শতাধিক সদস্য ও স্থানীয় আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]