রোটার‌্যাক্ট ক্লাব অব রাজশাহী গভর্নমেন্ট কলেজের রোটার‌্যাক্টের নতুন কমিটি ঘোষণা

আপলোড সময় : ০৩-০৭-২০২৬ ১২:৪২:১২ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৭-২০২৬ ১২:৪৪:০৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক

রোটার‌্যাক্ট ক্লাব অব রাজশাহী গভর্নমেন্ট কলেজের রোটার‌্যাক্ট বর্ষ ২০২৬-২৭-এর নতুন কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন রোটার‌্যাক্টর নুরুল ইসলাম নূর এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রোটার‌্যাক্টর জুবাইদা আক্তার লাকি। এছাড়া ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট ও ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করবেন রোটার‌্যাক্টর সুমাইয়া খাতুন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি রোটার‌্যাক্টর ইব্রাহিম মিয়া, সহ-সভাপতি-২ সাবরিনা আক্তার, যুগ্ম সম্পাদক আফরিন আশা, সম্পাদক আসির হামিম, ক্লাব সার্ভিস ডিরেক্টর সুমাইয়া আক্তার তাসরিন, প্রফেশনাল সার্ভিস ডিরেক্টর কোহেলী কর্মকার, ইন্টারন্যাশনাল সার্ভিস ডিরেক্টর সানজিদা পারভীন, কমিউনিটি সার্ভিস ডিরেক্টর শিহাব আক্তার বাধন, চিফ সার্জেন্ট-অ্যাট-আর্মস সামিয়া তাসনিম, সার্জেন্ট-অ্যাট-আর্মস ইমন।


নবনির্বাচিত সভাপতি নুরুল ইসলাম নূর বলেন, নতুন কমিটির সকল সদস্যকে সঙ্গে নিয়ে ক্লাবের সেবামূলক কার্যক্রম, নেতৃত্ব বিকাশ এবং উদ্ভাবনী উদ্যোগকে আরও বেগবান করার লক্ষ্যে কাজ করব। সকল সদস্য, উপদেষ্টা ও রোটারিয়ানদের আন্তরিক সহযোগিতা কামনা করছি।

ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট সুমাইয়া খাতুন বলেন, নবনির্বাচিত কমিটিকে আন্তরিক অভিনন্দন। ঐক্য, নিষ্ঠা ও সেবার মানসিকতা নিয়ে তারা ক্লাবকে আরও সমৃদ্ধ করবে বলে আমি বিশ্বাস করি।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]