রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির বর্ষা উৎসব অনুষ্ঠিত

আপলোড সময় : ০৩-০৭-২০২৬ ১২:১৭:০৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৭-২০২৬ ১২:২১:২২ অপরাহ্ন
ইসরাত জেরিন রাজশাহী কলেজ প্রতিনিধি:


ঋতুরাজ বর্ষাকে বরণ করে নিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির (আরসিআরইউ) উদ্যোগে বর্ষা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জুলাই) রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে সদস্যদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। উৎসবকে সফল করতে সদস্যদের মধ্যে আগেই দায়িত্ব বণ্টন করা হয়। কেউ বাজার করা, কেউ রান্নার উপকরণ প্রস্তুত, আবার কেউ রান্না ও সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন। সদস্যদের আন্তরিক অংশগ্রহণ, প্রাণবন্ত আড্ডা হাসি-আনন্দে পুরো আয়োজন মিলনমেলায় রূপ নেয়। মধ্যাহ্নভোজের পাশাপাশি বিভিন্ন খেলাধুলা ও আনন্দঘন আয়োজনে দিনটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।


রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুল আলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. ইব্রাহিম আলী। তিনি বলেন, একজন সাংবাদিকের সবচেয়ে বড় শক্তি তার জ্ঞান। তাই নিয়মিত অধ্যয়ন ও আত্মোন্নয়নের কোনো বিকল্প নেই। তিনি আরও বলেন, তথ্যনির্ভর, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে রাজশাহী কলেজের গৌরবোজ্জ্বল ইতিহাস, ঐতিহ্য, শিক্ষা কার্যক্রম, প্রাকৃতিক সৌন্দর্য এবং বিভিন্ন সাফল্য দেশবাসীর সামনে তুলে ধরতে হবে। সভাপতির বক্তব্যে আব্দুল আলিম বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটি ক্যাম্পাসে দায়িত্বশীল ও ইতিবাচক সাংবাদিকতা চর্চা করে আসছে। ভবিষ্যতেও সংগঠনের সদস্যরা পেশাদারিত্ব, নৈতিকতা ও বস্তুনিষ্ঠতা বজায় রেখে শিক্ষাঙ্গনের সংবাদ পরিবেশনে অগ্রণী ভূমিকা পালন করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রিপোর্টার্স ইউনিটির শিক্ষক উপদেষ্টা ও বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোস্তাফিজুর রহমান, রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও এনটিভির রাজশাহীর নিজস্ব প্রতিবেদক স. ম. সাজু, সংগঠনের সাধারণ সম্পাদক ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের রাজশাহী ব্যুরো প্রধান রাসেল মুস্তাফিজ, সাবেক সভাপতি শেখ রহমতুল্লাহ ও মিম ওবায়দুল্লাহ, সাংগঠনিক সম্পাদক হাদিসুর রহমানসহ সংগঠনের সদস্যরা।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]