স্টাফ রিপোর্টারঃ
নেত্রকোণার কেন্দুয়ায় ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ১০টায় কেন্দুয়া উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রিফাতুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ উজ্জ্বল সাহা। বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মতিউর রহমান এবং কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সেকুল ইসলাম খান।
উপজেলা কৃষি উপসহকারী মো. মোখলেছুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূঁইয়া, সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূঁইয়া মজনু, পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ ডিলার, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং উপকারভোগী কৃষকরা। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী বলেন, উপজেলার ৪ হাজার ১৫০ জন কৃষকের জন্য বরাদ্দকৃত কৃষি প্রণোদনা যেন স্বচ্ছ ও সুষ্ঠুভাবে বিতরণ হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, কৃষিই বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। কৃষকদের উৎপাদন ব্যয় কমানো এবং খাদ্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকার বিভিন্ন ধরনের প্রণোদনা দিয়ে যাচ্ছে। এসব উপকরণের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের কৃষকদের পাশে থেকে প্রয়োজনীয় পরামর্শ ও কারিগরি সহায়তা দেওয়ার আহ্বান জানান। তিনি মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ওপর গুরুত্বারোপ করে বলেন, কোনো মাদকসেবী বা মাদক-সংশ্লিষ্ট ব্যক্তির পক্ষে রাজনৈতিকভাবে হস্তক্ষেপ করা উচিত নয়।
এ বিষয়ে উপজেলা প্রশাসনকে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা, বীজ, সারসহ বিভিন্ন কৃষি উপকরণ বিনামূল্যে বিতরণ করা হয়।