মোঃ মাসুদ রেজা,সিরাজগঞ্জ :
সিরাজগঞ্জ সদর উপজেলার ৪ নম্বর শিয়ালকোল ইউনিয়নের যুবদল নেতা মোঃ ইব্রাহিম তালুকদারের ওপর হামলা ও হত্যাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে হামলার ঘটনায় অভিযুক্ত রাশিদুল ও তার স্ত্রীর দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান অংশগ্রহণকারীরা। বুধবার (১ জুলাই ২০২৬) সকাল ১০টায় চন্ডিদাসগাঁতী বাজারের সামনে শিয়ালকোল ইউনিয়ন বিএনপি, এর অঙ্গ ও সহযোগী সংগঠন এবং স্থানীয় এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, যুবদল নেতা ইব্রাহিম তালুকদারের ওপর পরিকল্পিতভাবে হামলা চালিয়ে তাকে হত্যার চেষ্টা করা হয়েছে।
তারা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান। মানববন্ধনে বক্তব্য রাখেন শিয়ালকোল ইউনিয়ন যুবদলের সভাপতি এছাহাক আলী, সাধারণ সম্পাদক রবিউল আলম সাজু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রুবেল, ইউনিয়ন কৃষক দলের সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল আলিম এবং সাংগঠনিক সম্পাদক দুলাল হোসেন। এছাড়াও বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে হামলার ঘটনায় নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।
তারা দাবি করেন, এ ধরনের সহিংস ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে হামলার নিন্দা জানান এবং আহত যুবদল নেতা ইব্রাহিম তালুকদারের দ্রুত সুস্থতা কামনা করেন।
একই সঙ্গে তারা প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত, বাকী অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার এবং আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচারের দাবি পুনর্ব্যক্ত করেন।