মোঃ সারোয়ার হোসেন অপু প্রতিনিধি,নওগাঁ।
বদলগাছীতে সামাজিক বনায়নের গাছ কেটে উজাড়, অবশেষে কয়েকটি গাছের টুকরো সহ দোষীকে জব্দ জানা যায়, নওগাঁর বদলগাছী উপজেলায় সামাজিক বনায়ন কর্মসূচির রাস্তার পাশের গাছ কেটে ফেলা নিয়ে রাজধানী টিভি একটি নিউজ প্রকাশ করে। এই নিউজ প্রকাশের পর টনক নড়ে বন বিভাগের। অবশেষে বেশ কয়েকটি গাছের ২৭ টি (টুকরো) গাছের গুল উদ্ধার করেছেন বদলগাছী উপজেলা বন বিভাগ ।
উপজেলার মথুরাপুর ইউনিয়নের মামুদপুর গ্রামের মোঃ আতাউর রহমানের বাড়ি থেকে এই গাছগুলো উদ্ধার করা হয়। উপজেলা বন বিভাগ সূত্রে জানা গেছে, নিদিষ্ট সংবাদের ভিত্তিতে বদলগাছী উপজেলা বন কর্মকর্তা মোঃ খাইরুল ইসলামের নেতৃত্বে একটি টিম মামুদপুর গ্রামের আতাউর রহমানের বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানকালে তাঁর বাড়ি থেকে সামাজিক বনায়নের রাস্তার পাশের কেটে রাখা ২৭ পিস গাছের গুল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাছগুলো তাৎক্ষণিকভাবে জব্দ করে বন বিভাগের হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে বদলগাছী উপজেলা বন কর্মকর্তা মোঃ খাইরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সামাজিক বনায়নের গাছ অবৈধভাবে কেটে বাড়িতে মজুত রাখা হয়েছিল।
খবর পেয়ে আমরা সেগুলো উদ্ধার ও জব্দ করেছি। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি। সরকারি সম্পদ রক্ষায় বন বিভাগের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।