ভালুকায় উপজেলা ছাত্রদলের সভাপতি রিয়াদ, সম্পাদক বাবু

আপলোড সময় : ০১-০৭-২০২৬ ০১:৪৪:২১ অপরাহ্ন , আপডেট সময় : ০১-০৭-২০২৬ ০১:৪৬:০৫ অপরাহ্ন
ওমর ফারুক তালুকদার, ভালুকাঃ-


ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের অধীনস্থ ভালুকা উপজেলা ও পৌর শাখা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। উপজেলা শাখার আংশিক কমিটিতে সভাপতি হয়েছেন মো. রিয়াদ পাঠান এবং সাধারণ সম্পাদক হয়েছেন মাহমুদুল হাসান বাবু। একইসঙ্গে ভালুকা পৌর শাখায় মিয়াদুল হক খান মিয়াদকে আহ্বায়ক, মাহিদ আল হাসান মৃদুলকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং ইমরুল হাসান কায়েসকে সদস্য সচিব করে ১৭ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মো. আজিজুল হাকিম আজিজ ও সাধারণ সম্পাদক মো. রাকিব হোসেন স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে কমিটি দুটির অনুমোদনের বিষয়টি জানানো হয়। উপজেলা ছাত্রদলের ঘোষিত আংশিক কমিটিতে শরীফ হাসানকে সিনিয়র সহ-সভাপতি করা হয়েছে। সহ-সভাপতি পদে রয়েছেন মো. মাজেদুল হাসান মঈন, মো. আলীরাজ, মাহবুব আলম ও মো. জুবায়ের হোসেন। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে মো. আনোয়ার হোসেনকে। যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন মো. তরিকুল ইসলাম লিমন, অলি উল্লাহ সাইদ (প্রধান), মো. ফরহাদ হোসেন (রেজা) ও মো. তারেকুজ্জামান খান। সহ সাধারণ সম্পাদক হয়েছেন মো. সিফাত মিয়া ও আল নাহিয়ান দীপ। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে মো. জাহিদ হাসান প্রান্ত, দপ্তর সম্পাদক মো. ফয়সাল মাল্লিক এবং প্রচার সম্পাদক মো. জাহিদ হাসানকে মনোনীত করা হয়েছে।


বিজ্ঞপ্তিতে আগামী ৩০ দিনের মধ্যে উপজেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে দক্ষিণ জেলা ছাত্রদলের দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। কমিটি ঘোষণার পর জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ভালুকা উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা তাৎক্ষণিকভাবে আনন্দ মিছিল বের করেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]