রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় লুমিনাস গ্রুপের আয়োজনে কৃষকের উৎপাদনশীলতা বৃদ্ধি ও নিরাপদ খাদ্য উৎপাদনে উদ্বুদ্ধ করতে টেকসই কৃষি ও কৃষক সম্মেলন অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (৩০ জুন) বিকেলে পৌর শহরের শান্তা কমিউনিটি সেন্টার হলরুমে পঞ্চগড়-ঠাকুরগাঁও ডিপো স্বত্বাধিকারী সাবেক মেয়র মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লুমিনাস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রাকিব হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কোম্পানির ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট ডিরেক্টর সারোয়ার হোসেন,ডাইরেক্ট আর,এম রাসেল,মিরাকেল এগ্রো ইন্ডাস্ট্রিজ ডাইরেক্টর মোমিনুল ইসলাম মুনেম, সাবেক পৌর মেয়র মোকলেসুর রহমান।
এসময় বক্তারা বলেন,কৃষিকে লাভজনক ও পরিবেশবান্ধব করতে টেকসই কৃষি ব্যবস্থার কোনো বিকল্প নেই। আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নতমানের কৃষি উপকরণ, মাটির স্বাস্থ্য রক্ষা এবং নিরাপদ খাদ্য উৎপাদনের মাধ্যমে দেশের কৃষিকে আরও সমৃদ্ধ করা সম্ভব। এ ক্ষেত্রে কৃষকদের প্রশিক্ষণ ও সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
সম্মেলনে পঞ্চগড়-ঠাকুরগাঁও জেলার ডিপো স্বত্বাধিকারী সাবেক মেয়র মোস্তাফিজুর রহমানকে সন্মাক্রেস্ট উপহার দেওয়া হয়। এবং ৭৭ জন কৃষক-কৃষাণীকে ক্রেস্ট প্রদান করা হয়।