আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের একটি স্তম্ভ হলো ছারছীনা দরবার শরীফ

আপলোড সময় : ৩০-০৬-২০২৬ ০৮:৫৩:০৪ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-০৬-২০২৬ ০৮:৫৫:২১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক


ফুরফুরা শরীফের পীর আল্লামা সাইফুল্লাহ সিদ্দিকী ফুরফুরা শরীফের পীর আল্লামা সাইফুল্লাহ সিদ্দিকী বলেন- ছারছীনা দরবার শরীফ দীর্ঘদিন ধরে এই উপমহাদেশে ইসলামি শিক্ষা, তরীকা-তাসাউফ, নৈতিক চরিত্র গঠন এবং আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের আদর্শ প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এ দরবার শরীফ বাংলাদেশে সুপরিচিত একটি ইসলামি শিক্ষা ও আধ্যাত্মিক কেন্দ্র। এখান থেকে কুরআন-সুন্নাহভিত্তিক শিক্ষা, দাওয়াতি কার্যক্রম, সমাজসেবা এবং নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ পরিচালিত হয়ে থাকে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ এখানে ধর্মীয় জ্ঞান অর্জন ও আত্মশুদ্ধির উদ্দেশ্যে সমবেত হন। এককথায় “আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের একটি স্তম্ভ হলো ছারছীনা দরবার শরীফ ”।


তিনি আরও বলেন- মুসলিম সমাজে ঐক্য, ভ্রাতৃত্ব, সুন্নাহর অনুসরণ এবং আধ্যাত্মিক উন্নয়নের ক্ষেত্রে এমন ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর অবদান গুরুত্বপূর্ণ। সবশেষে তিনি মুসলিম উম্মাহকে কুরআন ও সুন্নাহর আলোকে জীবন পরিচালনা, হক্কানী আওলিয়ায়ে কেরাম, আলেম-উলামার সান্নিধ্যে থেকে সঠিক জ্ঞান অর্জন এবং পারস্পরিক সম্প্রীতি ও ঐক্য বজায় রাখার আহ্বান জানান। ২৮ জুন রবিবার বরিশালের আমানতগঞ্জের মির্জা ইয়াসিন (রহঃ) বাসভবনে আলহাজ্ব মাওলানা মির্জা নূরুর রহমান বেগ ছাহেবের সভাপতিত্বে ছারছীনা দরবার শরীফের মরহুম পীর ছাহেব বাহরে শরীয়ত কুত্ববুল আলম হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ (রহঃ), হযরত মাওলানা মির্জা ইয়াসিন (রহঃ) ও হযরত মাওলানা মির্জা এনায়েতুর রহমান (রহঃ) ত্রয়ের স্মরণে ঈছালে ছাওয়াব মাহফিলে ফুরফুরা শরীফের পীর আল্লামা সাইফুল্লাহ সিদ্দিকী একথা বলেন।


মাহফিলে অন্যান্যের মধ্যে আরও আলোচনা করেন- মুসলিম গোরস্থান এম. এ. মান্নান মাদ্রসার অধ্যক্ষ মাওলানা মোঃ নজরুল ইসলাম, বাংলাদেশ যুব হিযবুল্লাহর কেন্দ্রীয় যুগ্ম সাধারাণ সম্পাদক ও বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহর সাবেক সভাপতি আলহাজ্ব মাওলানা এনায়েতুল্লাহ ফয়রাভী, বড় হুজুরের জামাতা মাওলানা মোঃ আব্দুল্লাহ তাহের আজহারী।


এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন- মির্জা শোয়াইবুর রহমান বেগ, মাওলানা মির্জা সায়েমুর রহমান বেগ, মির্জা শাকেরুর রহমান বেগ, মির্জা বরকতুর রহমান বেগ প্রমূখ।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]