ছাত্রদলের কর্মসূচি ঘোষণা জুলাই গণঅভ্যুত্থান স্মরণে

আপলোড সময় : ৩০-০৬-২০২৬ ০৮:৩৭:৩০ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-০৬-২০২৬ ০৮:৩৭:৩০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য সুদৃঢ় করার লক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

 
মঙ্গলবার ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার বীরত্বপূর্ণ বিজয়ের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এর প্রথম আয়োজন অনুষ্ঠিত হবে ১ জুলাইয়ের প্রথম প্রহরে। এ উপলক্ষে আজ মঙ্গলবার রাত ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে ‘আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল’ শিরোনামে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।


অনুষ্ঠানে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে জাতীয় সংগীত পরিবেশন এবং মোমবাতি প্রজ্বালনের মাধ্যমে শ্রদ্ধা জানানো হবে। এতে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। বিশেষ অতিথি হিসেবে থাকবেন জাতীয় সংসদের হুইপ এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল।


ছাত্রদল জানায়, গণঅভ্যুত্থানের ঐতিহাসিক স্মৃতি সংরক্ষণ, সব অংশীজনের অবদানের স্বীকৃতি এবং জাতীয় ঐক্য অটুট রাখার লক্ষ্যেই মাসব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি পর্যায়ক্রমে দেশের বিভিন্ন ইউনিটেও এসব কর্মসূচি পালিত হবে।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]