কুমিল্লা নগরীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এএসআই আহত

আপলোড সময় : ৩০-০৬-২০২৬ ০৮:১৩:০১ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-০৬-২০২৬ ০৮:১৬:৩৮ অপরাহ্ন
বুড়িচং কুমিল্লা প্রতিনিধি।।


কুমিল্লা নগরীর থিরা পুকুরপাড় এলাকায় দায়িত্ব পালনকালে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো. শরীফ নামে এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। এ ঘটনায় জাহিদুল ইসলাম নামে পুলিশের অপর এক কনস্টেবলও সামান্য আহত হন। সোমবার (২৯ জুন) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে নগরীর থিরা পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। আহত মো. শরীফ কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় সহকারী উপ-পরিদর্শক (এ.এস.আই) হিসেবে কর্মরত।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে নিয়মিত পেট্রোল ডিউটির সময় থিরাপুকুরপাড় এলাকায় একদল যুবক বিশ্বকাপ ফুটবল খেলা উপলক্ষে আতশবাজি ফাটাচ্ছিল। এ সময় কর্তব্যরত পুলিশ সদস্যরা তাদের নিবৃত্ত করার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

একপর্যায়ে ভিড়ের মধ্যে থাকা অজ্ঞাত এক দুর্বৃত্ত পেছন থেকে এএসআই শরীফের পিঠে ছুরিকাঘাত করে। ধস্তাধস্তির সময় কনস্টেবল জাহিদুল ইসলামও সামান্য আহত হন। পরে সহকর্মীরা আহত এএসআইকে উদ্ধার করে কুমিল্লা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।


কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “নিয়মিত ডিউটি চলাকালে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]