জাতীয় জাদুঘরে কবি আল মুজাহিদী ও নাট্যগবেষক ড. আবু হেনা আবিদ জাফরের স্মরণে সসাস-এর আলোচনা ও দোয়া মাহফিল সম্পন্ন।

আপলোড সময় : ৩০-০৬-২০২৬ ০৭:০৭:১৪ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-০৬-২০২৬ ০৭:০৭:১৪ অপরাহ্ন


নিজস্ব প্রতিবেদক
‘সুস্থ সংস্কৃতির নান্দনিক বিকাশ ও নৈতিকতা সমৃদ্ধ সমাজ’ গড়ার প্রত্যয়ে একুশে পদকপ্রাপ্ত সমকালীন বাংলা সাহিত্যের প্রধান কবি মরহুম আল মুজাহিদী এবং বিশিষ্ট নাট্যগবেষক মরহুম ড. আবু হেনা আবিদ জাফরের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে| আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর বাংলাদেশ জাতীয় জাদুঘরের বেগম সুফিয়া কামাল হলে সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস)-এর উদ্যোগে এই সভা সম্পন্ন হয়।


অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন আল-মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক উপাচার্য (ভিসি) অধ্যাপক চৌধুরী মাহমুদ হাসান। তিনি তাঁর বক্তব্যে বলেন, "মরহুম আল মুজাহিদী ও ড. আবু হেনা আবিদ জাফর ছিলেন বাংলা সাহিত্য ও সংস্কৃতির আলোকবর্তিকা। তাঁদের সৃজনশীল কর্ম ও নৈতিক মূল্যবোধ নতুন প্রজন্মের জন্য আজীবন অনুপ্রেরণা হয়ে থাকবে।


প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ডাকসু জিএস এস এম ফরহাদ। তিনি বলেন, কবি আল মুজাহিদী ও ড. আবুহেনা আবিদ জাফর কেবল শব্দশ্রমিক ছিলেন না, তারা ছিলেন সমাজের পথপ্রদর্শক। তাদের কবিতা ও গবেষণায় এ দেশের মাটি, মানুষ এবং দ্রোহের যে কালজয়ী প্রতিফলন ঘটেছে, তা আমাদের সমাজকে প্রতিনিয়ত অন্যায়ের বিরুদ্ধে দাড়ানোর সাহস যোগায়।


স্মরণসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ওস্তাদ তোফাজ্জল হোসাইন খান, জাকির আবু জাফর, শরীফ বায়েজিদ মাহমুদ, ড. মোস্তফা মনোয়ার প্রমুখ এবং উপস্থিত ছিলেন মরহুম পরিবারের সদস্য বৃন্দ। এ সময় মেহমানগন মরহুমদ্বয়ের সাংস্কৃতিক অবদান স্মরণ করে তাঁদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।


দেশের অন্যান্য বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সুধীজন অনুষ্ঠানে অংশ নিয়ে মরহুমদ্বয়ের জীবন, সাহিত্য এবং সমাজ গঠনে তাঁদের অনন্য ভূমিকার ওপর আলোকপাত করেন। বক্তারা বলেন, একটি নৈতিকতাসমৃদ্ধ সমাজ গঠনে তাঁদের প্রদর্শিত পথ ও সাহিত্যকর্মকে তরুণ সমাজের মাঝে ছড়িয়ে দেওয়া অত্যন্তজরুরি।


সসাস-এর নির্বাহী পরিচালক এইচ এম আবু মুসা এর সভাপত্ত্বিতে ও সহকারী নির্বাহী পরিচালক জাকির হোসাইন এর সঞ্চালনায় উক্ত আলোচনা সভা শেষে মরহুম আল মুজাহিদী ও ড. আবু হেনা আবিদ জাফরের আত্মার মাগফিরাত এবং দেশের শান্তিও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]