কটিয়াদীতে মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপলোড সময় : ৩০-০৬-২০২৬ ০৫:৪৮:৩৪ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-০৬-২০২৬ ০৫:৫১:৪২ অপরাহ্ন
কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি :


কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় ২২পিস ইয়াবা ও মাদক বিক্রির ৩৮ হাজার টাকা সহ, আকলিমা আক্তার (৩২) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কটিয়াদী মডেল থানা পুলিশ। ২৯শে জুন দিবাগত রাত দেড়টার দিকে কটিয়াদী মডেল থানার পুলিশ পৌরসভার বেথইর মহল্লায় এক অভিযান চালিয়ে উক্ত মহিলা মাদক ব্যবসায়ীকে, ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা বিক্রির ৩৮ হাজার টাকা সহ গ্রেফতার করে। স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা যায়,গ্রেফতারকৃত আকলিমা আক্তার পৌর সদরের একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী মো:হারুনের স্ত্রী।


দীর্ঘদিন ধরে তারা স্বামী-স্ত্রী মিলে মাদক ব্যবসা করে আসছে বলে এলাকাবাসীর অভিযোগ রয়েছে। হারুন বাড়ির বাইরে ঘুরে ঘুরে মাদক বিক্রি করে এবং তাসলিমা আক্তার বাড়িতে থেকেই মাদক বিক্রি করে বলে এলাকাবাসীর অভিযোগ। গোপন সংবাদের ভিত্তিতে কটিয়াদী মডেল থানা পুলিশ এই অভিযান চালায়। কিন্তু অভিযানের খবর পেয়ে হারুন পালিয়ে গেলেও আর স্ত্রী আকলিমা আক্তার কে ২২পিস ইয়াবা এবং ইয়াবা বিক্রির নগদ ৩৮ হাজার টাকা সহ পুলিশ গ্রেপ্তার করে। কটিয়াদী মডেল থানার ওসি, মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, “গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিক্রির তথ্য পেয়ে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ২২ পিচ ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ ৩৮ হাজার টাকা সমেত আকলিমা আক্তারকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে পূর্বের দুটি মামলা রয়েছে”। তিনি আরো বলেন গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থায় গ্রহণ করা হচ্ছে এবং জন স্বার্থে এ ধরনের অভিযান আরো চলবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]