রাজধানীর গেন্ডারিয়া এলাকা হতে প্রায় ১ লক্ষ ৭৫ হাজার টাকা মূল্যমানের ৫৮৩ পিস ইয়াবা’সহ ০১ জন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০

আপলোড সময় : ৩০-০৬-২০২৬ ০৪:০১:৪৫ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-০৬-২০২৬ ০৪:০৫:২৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক


রাজধানীর গেন্ডারিয়া এলাকা হতে প্রায় ১ লক্ষ ৭৫ হাজার টাকা মূল্যমানের ৫৮৩ পিস ইয়াবা’সহ ০১ জন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী অভিযান পরিচালনায় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে| মাদকদ্রব্যের ভয়াল ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষার লক্ষ্যে র‌্যাবের নিয়মিত অভিযানের অংশ হিসেবে গতকাল ২৯/০৬/২০২৬ তারিখ রাত অনুমান ২৩.১০ ঘটিকায় ডিএমপি, ঢাকার গেন্ডারিয়া থানাধীন ধুপখোলা এলাকায় অভিযান পরিচালনা করে ইয়াবা’সহ মাদক চক্রের ০১ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১০| গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১০, সদর কোম্পানির চৌকস আভিযানিক দল গতকাল ২৯/০৬/২০২৬ তারিখ রাত অনুমান ২৩.১০ ঘটিকার সময় ডিএমপি, ঢাকার গেন্ডারিয়া থানাধীন ধুপখোলা এলাকায় ৫৮৩ (পাঁচশত তিরাশি) পিস ইয়াবা ট্যাবলেট, যার আনুমানিক বাজার মূল্য ১,৭৪,৯০০/- (এক লক্ষ চুয়াত্তর হাজার নয়শত টাকা), সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে আটক করে| আটককৃত মাদক ব্যবসায়ীর নাম মো: ইব্রাহিম (৩৯), পিতা- মো: সিরাজ মিয়া, ওয়ার্ড নং- ৪৫, থানা- গেন্ডারিয়া, ডিএমপি, ঢাকা বলে জানা যায়|

এ সময় তার নিকট হতে মাদক ক্রয়-বিক্রয়ের নগদ ৯৫,৩০০ (পঁচানব্বই হাজার তিনশত টাকা) উদ্ধার করা হয়| প্রকাশ থাকে যে, আটককৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী| সে দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ডিএমপি, ঢাকার গেন্ডারিয়া’সহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল| উদ্ধারকৃত মাদকসহ আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়া চলমান|


মাদক সমাজের সবচেয়ে ভয়াবহ বিষফোঁড়া| এটি আমাদের যুব সমাজকে ধ্বংস করছে, পরিবারে অস্থিরতা সৃষ্টি করছে এবং রাষ্ট্রীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে| র‌্যাব দৃঢ়ভাবে বিশ্বাস করে, “মাদক নির্মূলে জিরো টলারেন্স” নীতির বাস্তবায়ন ছাড়া সমাজে শান্তি ও উন্নয়ন সম্ভব নয়| র‌্যাব-১০ মাদক নির্মূল অভিযানে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছে|

ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে| *তপন সরকার* *সিনিঃ সহকারী পুলিশ সুপার* সহকারী পরিচালক (মিডিয়া) র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]