পীরগঞ্জের ৬নং টুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান সাময়িক বরখাস্ত

আপলোড সময় : ৩০-০৬-২০২৬ ০১:১৩:০৯ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-০৬-২০২৬ ০১:১৫:৩৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার:


রংপুরের পীরগঞ্জ উপজেলার ৬নং টুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমানকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। স্থানীয় সরকার বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, চেয়ারম্যানের বিরুদ্ধে দায়িত্ব পালনে অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় এবং জনস্বার্থে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারার আওতায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।


একই সঙ্গে তার বিরুদ্ধে আনীত অভিযোগের বিষয়ে তদন্ত কার্যক্রম অব্যাহত থাকবে এবং তদন্ত প্রতিবেদন অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে চেয়ারম্যানের সাময়িক বরখাস্তের খবরে এলাকাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা বিষয়টির নিরপেক্ষ তদন্ত ও প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানিয়েছেন।



প্রকাশিত প্রজ্ঞাপন অনুযায়ী, বরখাস্তকালীন সময়ে ইউনিয়ন পরিষদের কার্যক্রম সরকারি বিধি মোতাবেক পরিচালিত হবে। — সাংবাদিক মোস্তফা

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]